Advertisement
  • দে । শ
  • অক্টোবর ২১, ২০২৪

পূর্বস্থলী ১নং ব্লকে তৃণমূলের বিজয়া সম্মেলন

আরম্ভ ওয়েব ডেস্ক
পূর্বস্থলী ১নং ব্লকে তৃণমূলের  বিজয়া সম্মেলন

দলমত নির্বিশেষে নিজের এলাকার প্রতিটি বাড়িতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রতিনিধি হিসেবে বিজয়ার শুভেচ্ছা জানানোর পরামর্শ দিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। রবিবার পূর্বস্থলী ১নং ব্লক তৃণমূল আয়োজিত বিজয়া সম্মিলনীতে জনসংযোগে গুরুত্ব দেওয়ার কথাও বলেন স্বপনবাবু। ছিলেন দলের ব্লক সভাপতি রাজকুমার পাণ্ডে, পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক, প্রবীণ নেতা উজ্জ্বল প্রামাণিক, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আরতি খানরা। সভায় মহিলাদের হাজিরা ছিল চোখে পড়ার মত। সভায় এদিন এলাকার প্রবীণ বাসিন্দাদের সংবর্ধিত করা হয়।
এদিন দলের বুথ স্তরের কর্মীদের দায়িত্ব ও কর্তব্য বোঝাতে বিজয়া সম্মিলনী মঞ্চটাই বেছে নেন স্বপনবাবু। তিনি বলেন, ‘আমাদের মুখ্যমন্ত্রী সবসময় মানুষের পাশে থাকার কথা বলেন। আমি নিজে সেই কাজটাই সবসময় করার চেষ্টা করি। আপনারাও সেই চেষ্টা করুন।’ এই চেষ্টার প্রথম ধাপ হিসেবেই বাড়ি বাড়ি বিজয়ার শুভেচ্ছা জানানোর পরামর্শ মন্ত্রীর। বললেন, ‘বয়োজ্যেষ্ঠদের পা ছুঁয়ে প্রণাম করবেন। মমতা ব্যানার্জি যেসব জনমুখী সরকারি প্রকল্প চালু করেছেন, তার সুবিধা-সুযোগ সকলে পাচ্ছে কিনা খোঁজ নিন। না পেলে সংশ্লিষ্ট পঞ্চায়েত বা প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে কথা বলে সেইসব প্রকল্পের সুবিধে যাতে মেলে, তার উদ্যোগ নিন।’


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!