- দে । শ
- মে ১৮, ২০২৩
নিয়োগ দুর্নীতিতে ইডির তলব, নয়াদিল্লির সদর দফতরে রাবড়ি
দুর্নীতি মামলায় ইডির দপ্তরে হাজিরা দিলেন রাবড়ি দেবি। তার বিরুদ্ধে অভিযোগ, জমির বিনিময়ে গ্রুপ ডি পদে চাকরির ব্যবস্থা করে দিয়েছিলেন তিনি ও তার পরিবারের সদস্যরা ।সে ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য তাকে কেন্দ্রীয় গোয়েন্দারা ডেকে পাঠান। কালবিলম্ব না করে বৃহস্পতিবার সকালেই ইডির দপ্তরে হাজির হন তিনি। সংবাদ সংস্থার খবর, জেরা এখনও থামেনি। তার বয়ান রেকর্ড করা হচ্ছে বলে জানা গেছে। তদন্তকারীদের অনুমান, প্রশ্নোত্তর পর্বে অনেক তথ্য মিলতে পারে।
২০০৪-০৯ লালু প্রসাদ যাদবের রেলমন্ত্রী থাকাকালে জমির বিনিময়ে গ্রুপ-ডি পদে অস্থায়ী ভাবে বেশ কয়েকজনকে নিয়োগ করা হয়েছিল। পরে তাঁদের চাকরি স্থায়ী করা হয়। এ ঘটনায় আইনি পদক্ষেপ গ্রহণ করে সিবিআই। গত বছর মে মাসে অর্থ পাচার প্রতিরোধী মামলায় লালু, রাবড়ি দেবী, লালুর দুই কন্যা এবং আরও ১২ জনের নামেঅভিযোগ দায়ের হয়। চলতি বছরের মার্চ মাসে পাটনায় তাঁদের বাসভবনে তল্লাশি অভিযান চালান সিবিআই আধিকারিকরা। সেসময়ে রাবড়ি দেবীকে দুর্নীতির মামলা নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে আর্থিক কেলেঙ্কারির সঙ্গে তার কোনো যোগাযোগ নেই বলে তিনি জানান। অন্যান্য বিরোধী রাজনৈতিক দলের মতো তিনিও জানিয়েছেন, বিরোধীদের হেনস্থা করতেই কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করছে কেন্দ্রের শাসক দল।
সিবিআইয়ের মূল অভিযোগ, রাবড়ি ও তার দুই মেয়ে মিশা ও হিমার বিরুদ্ধে। তাঁদের বক্তব্য, পাটনায় অন্তন্ত ১ লক্ষ বর্গফুট এলাকা তাঁরা কয়েকজন চাকরিপ্রার্থীর কাছে টাকার বিনিময়ে হাতিয়ে নিয়েছিলেন। তদন্তে নেমে ইডি অবশ্য ইতিমধ্যে বিহারের কয়েক জায়গায় তল্লাশি চালিয়ে ১ কোটি টাকা উদ্ধার করেছে। তাঁদের অনুমান, এটা সবেমাত্র চূড়ামাত্র। আরো ৬০০ কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে তাঁদের ধারণা।
❤ Support Us






