Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • এপ্রিল ২৪, ২০২৬

জল্পনার অবসান‌ ! ৬ সঙ্গীকে নিয়ে পদ্ম যোগ আপ সাংসদ রাঘব চাড্ডার

আরম্ভ ওয়েব ডেস্ক
জল্পনার অবসান‌ ! ৬ সঙ্গীকে নিয়ে পদ্ম যোগ আপ সাংসদ রাঘব চাড্ডার

রাঘব চাড্ডা ঘোষণা করেছেন যে তিনি বিজেপিতে যোগ দিতে চলেছেন এবং রাজ্যসভায় আম আদমি পার্টি বা আপ -এর একটি বড় অংশের সাংসদদের সঙ্গে নিয়ে বিজেপিতে অন্তর্ভুক্ত হবেন। এই পদক্ষেপটি আপ প্রধান এবং দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের কাছে একটি বড় ধাক্কা, বিশেষ করে কয়েক সপ্তাহ আগেই রাঘব চাড্ডাকে তাঁর পদ থেকে অপসারিত করে দেওয়ার প্রেক্ষাপটে।

চাড্ডা জানিয়েছেন, রাজ্যসভায় আপ-এর মোট ১০ জন সাংসদের মধ্যে প্রায় দুই-তৃতীয়াংশ বিজেপির সঙ্গে মিশে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। শুক্রবার বিকেলে এক সাংবাদিক সম্মেলনে রাঘব চাড্ডা বলেন, যে দল একসময় দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার নিয়ে ক্ষমতায় এসেছিল, বর্তমানে সেই দলটি আদর্শ থেকে বিচ্যুত হয়েছে।

তিনি আরও বলেন, “আমরা ইতিমধ্যে প্রয়োজনীয় কাগজপত্রে সই করে রাজ্যসভার চেয়ারম্যানের কাছে জমা দিয়েছি। চাড্ডা জানান, প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং এবং স্বাতী মালিওয়ালসহ আরও কয়েকজন নেতা বিজেপিতে যোগ দিচ্ছেন। অন্যদের মধ্যে রয়েছেন রাজিন্দর গুপ্তা, বিক্রম সাহনি, অশোক মিত্তল এবং সন্দীপ পাঠক।

নিজের সিদ্ধান্তের ব্যাখ্যায় চাড্ডা বলেন, “আমি এই দলে ১৫ বছর কাটিয়েছি। কিন্তু এখন দলটি সৎ রাজনীতির পথ থেকে সরে গেছে। আমি মনে করি, আমি ভুল দলে সঠিক মানুষ। তাই আমি দল ছেড়ে মানুষের কাছাকাছি যেতে চাই। বর্তমানে আপ দুর্নীতিগ্রস্ত এবং আপসকামী হয়ে উঠেছে।”

দলত্যাগের পর তাঁকে বিজেপিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব বা মন্ত্রিত্ব দেওয়া হতে পারে বলেও সূত্রের খবর। উল্লেখ্য, ২০১২ সালে আপ প্রতিষ্ঠার পর থেকেই রাঘব চাড্ডা দলের সঙ্গে যুক্ত ছিলেন এবং অরবিন্দ কেজরিওয়ালের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ২০১৫ সালে দুর্নীতি বিরোধী আন্দোলনের জেরে আপ দিল্লিতে ক্ষমতায় আসে।

চাড্ডা আরও বলেন, “আমি এই দলের প্রতিষ্ঠাতা সদস্যদের একজন। আমরা নিষ্ঠার সঙ্গে পাঞ্জাব, দিল্লি এবং দেশের বিভিন্ন প্রান্তে দলকে শক্তিশালী করেছি। কিন্তু এখন আপ আর আগের মতো নেই। আমি দলের অনৈতিক কর্মকাণ্ডের অংশ হতে চাই না।” তিনি জানান, তাঁর সামনে দুটি পথ খোলা ছিল, এক রাজনীতি থেকে সরে দাঁড়ানো, দুই সঠিক সিদ্ধান্ত নেওয়া। তিনি দ্বিতীয় পথটি বেছে নিয়েছেন। তাঁর কথায়, “রাজ্যসভায় আপ-এর দুই-তৃতীয়াংশ সদস্য বিজেপির সঙ্গে একীভূত হতে চলেছেন।”


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!