Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুন ২০, ২০২৪

দেশে শিক্ষাব্যবস্থা পরিচালনায় যোগ্যতা নয়, মান্যতা পায় দলীয় আনুগত্যে । নিট এবং নেট কেলেঙ্কারি নিয়ে রাহুল নিশানায় মোদি

রাহুল গান্ধি তীর্যক মন্তব্যে বলেন, প্রধানমন্ত্রী দাবি করেন, তাঁর একটি পদক্ষেপেই নাকি থেমে গিয়েছিল রুশ ইউক্রেন যুদ্ধ । ইজরায়েল গাজা সংঘর্ষ থামাতেও রয়েছে তাঁর ভূমিকা, কিন্তু দেশের অগণিত ছাত্র ছাত্রীদের পরিশ্রমকে পরিহাস করে যখন দেশে বিভিন্ন প্রবেশিকা পরীক্ষার প্র‌শ্নপত্র ফাঁস হয়, তাঁর সমাধানে তিনি ব্যর্থ

আরম্ভ ওয়েব ডেস্ক
দেশে শিক্ষাব্যবস্থা পরিচালনায় যোগ্যতা নয়, মান্যতা পায় দলীয় আনুগত্যে । নিট এবং নেট কেলেঙ্কারি নিয়ে রাহুল নিশানায় মোদি

দেশের শিক্ষা সংগঠনে, পরীক্ষা নিয়ামক সংস্থায় অযোগ্য লোকেদের ভিড় । দলীয় সমর্থকদের নিয়োগ করছে বিজেপি, ফলে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা, ইউজিসি নেট পরীক্ষায় প্রশ্ন ফাঁসের মতো একের পর এক কেলেঙ্কারি সমানে আসছে । প্রশ্ন উঠছে সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষার সংগঠকদের নিরপেক্ষতা নিয়েও । নয়াদিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিট এবং নেট পরীক্ষায় দুর্ণীতি নিয়ে ফের কেন্দ্রকে নিশানা করলেন দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধি ।

দেশের রাজধানীতে, কংগ্রেস সদর দফতরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল গান্ধি তীর্যক মন্তব্যে বলেন, প্রধানমন্ত্রী দাবি করেন, তাঁর একটি পদক্ষেপেই নাকি থেমে গিয়েছিল রুশ ইউক্রেন যুদ্ধ । ইজরায়েল গাজা সংঘর্ষ থামাতেও রয়েছে তাঁর ভূমিকা, কিন্তু দেশের অগণিত ছাত্র ছাত্রীদের পরিশ্রমকে পরিহাস করে যখন দেশে বিভিন্ন প্রবেশিকা পরীক্ষার প্র‌শ্নপত্র ফাঁস হয়, তাঁর সমাধানে তিনি ব্যর্থ । রাহুল গান্ধি সরাসরি প্রধানমন্ত্রীর সমালোচনা করে বলেন, এ সমস্যা সমাধানের যোগ্যতা নেই মোদি সরকারের, তাই এনিয়ে প্রধানমন্ত্রীর মুখে কুলুপ । মোদি সরকার নতুন কর্মসংস্থানে ব্যর্থ, গত নির্বাচনে তার সরাসরি প্রভাব পড়েছে বিজেপির ভোট বাক্সে । ভারত জোড়ো ন্যায় যাত্রার সময়ই, তাঁর কাছে দেশের শিক্ষা ব্যবস্থার দুর্নীতি নিয়ে যুব সমাজ একাধিক অভিযোগ জানিয়েছিল বলে, এদিন মন্তব্য করেন কংগ্রেস নেতা । এনিয়ে আসন্ন সাংসদ অধিবেশনেও বিরোধীদের প্রশ্নের মুখোমুখো হবে নব্য নির্বাচিত এনডিএ জোট সরকার, তার ইঙ্গিতও তিনি দেন এদিনের বক্তব্যে ।

মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে মধ্যপ্রদেশের ব্যাপম কেলেঙ্কারির তুলনা টেনে কংগ্রেস নেতা দাবি করেন, মধ্যপ্রদেশ, গুজরাট, উত্তরপ্রদেশে, বিজেপি মদতপুষ্ট বিভিন্ন সংগঠন এই সব কেলেঙ্কারির সঙ্গে জড়িত, যারা দেশের যুব সম্প্রদায়ের ভবিষ্যত নিয়ে ছিনিমিনি খেলছে । এটা গোট দেশের শিক্ষাব্যবস্থাকে প্র‌শ্ন চিহ্নের মুখে দাঁড় করিয়েছে । কেন্দ্রীয়ভাবে মেডিক্যাল তথা পেশামুখী প্রবেশিকা পরীক্ষার পরিচালকদের যোগ্যতা নিয়ে এদিন প্রশ্ন তোলেন তিনি । রাহুল বলেন, দেশের ছাত্রছাত্রীদের ভবিষ্যত নির্ধারকদের নিয়োগ মেধার ভিত্তিতে নয়, হয়েছে দলীয় আনুগত্যের নিরিখে । পাশাপাশি যাঁরা প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত তাদের কঠিন শাস্তির দাবিও তোলেন তিনি । এনিয়ে আসন্ন সংসদ অধিবেশনেও সরব হবেন বিরোধীরা, তাও তিনি বলেন । আদালত, এসংক্রান্ত মামলার শুনানিতে, মেডিক্যাল প্রবেশিকায় গ্রেস নম্বর প্রাপ্তদের পুনঃবার পরীক্ষায় বসার কথা বললেও, যোগ্যদের কাউন্সিলিং এ কোনো বিধি নিষেধ আরোপ করেনি । যদিও নিট পরীক্ষায় বসা ছাত্রছাত্রীদের দাবি গোটা পরীক্ষাকেই বাতিল করে, নতুন করে প্রবেশিকা পরীক্ষার ব্যবস্থা করা হোক । এপ্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাহুল গান্ধি বলেন, কোনো ভাবেই ছাত্রছাত্রীদের সঙ্গে কোনো অনিময়, পক্ষপাতিত্ব বরদাস্ত করা হবে না । সংসদ অধিবেশনে বিরোধী ঝড়ে সরকারকে বাধ্য করা হবে, নিরপেক্ষ ব্যবস্থা গ্রহণে ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!