- এই মুহূর্তে দে । শ
- মে ২৩, ২০২৩
জনসংযোগে নয়া চমক, মধ্যরাতে ট্রাক সফরে রাহুল
রাহুল গান্ধীর সাংসদ পদ এখন আর নেই, খারিজ হয়েছে। তবে মানুষের দরবারে তিনি সদা সর্বদা আছেন। কখনও কলেজের ক্যাম্পাসে, কখনও জনবহুল বাজারে কোনও ইউটিউবারের সঙ্গে তাঁকে দেখা যাচ্ছে। এবার সোজা হরিয়ানার আম্বালায় গভীর রাতে রাহুল গান্ধী উঠে পড়লেন একটি ট্রাকে। রাহুল গান্ধীর এই গভীর রাতে ট্রাক ভ্রমণের ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। গভীর রাতের এই ট্রাক যাত্রায় বহিস্কৃত কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী ট্রাক চালকের সঙ্গে তাদের সুবিধা-অসুবিধা, কাজের অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন। কংগ্রেস সূত্রে দাবি, ট্রাক চালকদের সমস্যা, জীবনযাপন, ইত্যাদি শোনার জন্যই তিনি গভীর রাতে হরিয়ানার আম্বালায় একটি ট্রাকে উঠে পড়েন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে রাহুল গান্ধীকে ট্র্যাক চালকদের সঙ্গে কথা বলতে দেখা গেছে। এই ভিডিওটি তিনি যে ট্রাকে উঠেছিলেন তার সমান্তরালভাবে চলতে থাকা একটি গাড়ি থেকে শুট করা হয়েছে।
জানা যাচ্ছে, দিল্লি থেকে চণ্ডীগড় পর্যন্ত এই দীর্ঘ ট্র্যাক যাত্রায় রাহুল গান্ধী একটি গুরুদ্বারেও গিয়েছিলেন। পরে সেখানকার লোকদের সঙ্গে একাধিক বিষয় নিয়ে তিনি কথাবার্তাও বলেছেন।
এর আগে রাহুল গান্ধীর ৪ মে, ২০২৩, বেঙ্গালুরুতে একটি পাবলিক বাসে ভ্রমণের ঘটনা দেশের নজরে এসেছে। রাহুল গান্ধী ওই বাস যাত্রায় বলেছিলেন, “বিএমটিসি-র বাসে বেশ কিছু অন্যরকমের কর্ণাটকের মহিলার সঙ্গে আমার বেঙ্গালুরুতে কথা হয়েছিল। আমি মূলত কংগ্রেস যে ৫ টি প্রতিশ্রুতি মহিলাদের জীবনে উন্নতিসাধনের জন্য দিয়েছে তা সম্পূর্ণ করতে যে আমরা দৃঢ় প্রতিজ্ঞ সেই বিষয়ে তখন কথা বলেছি।” 8 মে, অর্থাৎ কর্ণাটক নির্বাচনের ঠিক আগে, রাহুল গান্ধী তাঁর টুইটারে এই বাস যাত্রার ভিডিওটি প্রকাশ করেছিলেন।
এবার রাহুল গান্ধীকে ৭ মে দেখা গেছে দুনজো, সুইগি, জোম্যাটো, ব্লিঙকিট-এর মতো খাদ্য সরবরাহকারী পেশার কর্মীদের সঙ্গে কথা বলছেন । তিনি এই খাদ্য সরবরাহকারীদের কাজের দৈনন্দিন অভিজ্ঞতা, সুবিধা-অসুবিধা সম্পর্কে খোঁজ নেন, তাঁদের দু-চাকার গাড়িও নিজে চালান। মানুষের উন্নতিসাধনের জন্য মানুষের সঙ্গে মিশতে হয়, মানুষের সুখ-দুঃখের কথা জানতে হয়, তার পরেই সমস্যা সমাধানের জন্য কাজ করা যায়, রাহুল গান্ধী এই কথা বিভিন্ন সময় বলে থাকেন। এবার ২০২৪-এর লোকসভা নির্বাচনের লক্ষে কি এভাবেই জনসংযোগকে হাতিয়ার করে নরেন্দ্র মোদির বিরুদ্ধে রাহুল গান্ধীকে দেশের মানুষ প্রচারে দেখতে পাবেন?
❤ Support Us






