- এই মুহূর্তে দে । শ
- নভেম্বর ৪, ২০২৫
হায়দরাবাদে ডাক্তারের বাড়িতে এসটিএফের অভিযান, শহরজুড়ে নেশা চক্রের মূল গড় ধ্বংস
তেলেঙ্গানার স্পেশাল টাস্ক ফোর্স হায়দরাবাদের মুশীরাবাদে মাদকবিরোধী অভিযান চালিয়েছে। জানা যাচ্ছে, তথ্যের ভিত্তিতে চালানো এই তল্লাশিতে সামনে এসেছে এক পোস্ট-গ্রাজুয়েট ডাক্তারের ভাড়া নেওয়া ঘর। তদন্তকারীদের দাবি, শহরজুড়ে মাদক পাচারের কেন্দ্র হিসেবে ওই ঘরটি ব্যবহৃত হচ্ছিল।
এসটিএফ সূত্রে জানা গেছে, ধৃত ডাক্তারের নাম জন পল। তার বাড়ি থেকে ছ-ধরনের মাদক জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ লাখ টাকা। অভিযান চলাকালীনই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। যদিও তাঁর তিন সহযোগী পতালক। তাঁদের খোঁজে চিরুনিতল্লাশি চালানো হচ্ছে শহরজুড়ে। তদন্তে উঠে এসেছে, পল নিজেও একজন মাদকাসক্ত। খরচ চালাতে তিনি পাচার চক্রে যুক্ত হন। এসটিএফ-এর তদন্তে উঠে এসেছে, অভিযুক্ত ব্যক্তি তাঁর ঘরটিকেই ‘মাদকের ডেরা’ হিসেবে ব্যবহার করতেন। প্রমোদ, সন্দীপ ও শরথ নামের ৩ সহযোগী মাদক সংগ্রহ করে তা পলের বাসায় পৌঁছে দিতেন। এরপর ‘ডাক্তারবাবু’ সেই মাদক গ্রাহকদের কাছে বিক্রি করতেন। এর বিনিময়ে জন পলকে ওই ঘর ব্যবহার এবং নিজের ব্যবহারমতো মাদক নেওয়ার সুযোগ দিত চক্রটি।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতব্যক্তির ঘরটি কেবল মাদক সংরক্ষণের স্থান নয়, পুরো চক্রের প্রধান বিতরণ কেন্দ্র হিসেবে ব্যবহার করা হতো। এ অভিযানের পর থেকে শহরের মাদক ব্যবসায় আরো একটি বড়ো চক্র দমন করা সম্ভব হয়েছে বলে পুলিশ মনে করছে। তবে ধৃতের সহযোগীদের খুঁজে বের করা এবং গ্রেফতার করাই এখন কর্মকর্তাদের সামনে প্রধান চ্যালেঞ্জ।
❤ Support Us






