Advertisement
  • দে । শ
  • এপ্রিল ২৯, ২০২৬

রেল বগির আদলে ভোটকেন্দ্র মঙ্গলকোটে

আরম্ভ ওয়েব ডেস্ক
রেল বগির আদলে ভোটকেন্দ্র মঙ্গলকোটে

কু ঝিকঝিক রেলগাড়ির কামরা। তার মধ্যেই ভোটদানের বন্দোবস্ত। মঙ্গলকোটের সাগিরা গ্রামের ৫৯নং বুথের প্রাইমারি স্কুলের ভোটকেন্দ্রটিই তৈরি হয়েছে আস্ত একটি কামরার আদলে। ২৭২নং মঙ্গলকোট বিধানসভায় মোট ৫টি মডেল বুথ। ৫৯নং বুথটিও মডেল বুথের তকমা পেয়েছে। ভোটারদের আকৃষ্ট করতেই এই অভিনব উদ্যোগ বলে দাবি কমিশনের। এমন ভাবনাকে সাধারণ ভোটার থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরাও স্বাগত জানিয়েছেন।

রেলের কামরার আদলে ভোটকেন্দ্র হওয়ার খবর পেয়ে ভোটের আগের দিন থেকেই কৌতূহলী লোকজন ভিড় জমান। তরুণ-তরুণীরা সেলফি তুলতে শুরু করে। ভোটারদের নজর কাড়তে এইভাবে বিদ্যালয়ের ভোটকেন্দ্রের ঘরটিকে রেলের কামরার আদলে সাজিয়ে তোলা হয়েছে বলে জানালেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক দীপাঞ্জন ব্যানার্জি।  মঙ্গলকোটের এই ৫৯ নম্বর বুথের বিএলও রবীন্দ্রনাথ দাস বলেন, ‘মডেল বুথের ভোটারদের জন্য সব ধরনের সুযোগসুবিধা মজুত আছে। এমনকী প্রবীণ ভোটারদের বসার জায়গা, পরিশুদ্ধ পানীয়জলের ব্যবস্থা রয়েছে।’ ট্রেনের কামরায় ঢুকে ভোট দেওয়াকে ‘অন্যরকম অভিজ্ঞতা’ বলছেন ভোটাররা।


  • Tags:
❤ Support Us
Advertisement
error: Content is protected !!