Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • নভেম্বর ১৩, ২০২৩

বিস্ফোরক গেহলট: রাজস্থানে সাম্প্রদায়িক অশান্তি ছড়িয়ে ভোটে ফায়দা তুলতে চাইছে বিজেপি

আরম্ভ ওয়েব ডেস্ক
বিস্ফোরক গেহলট: রাজস্থানে সাম্প্রদায়িক অশান্তি ছড়িয়ে ভোটে ফায়দা তুলতে চাইছে বিজেপি

গত বৃহস্পতিবার রাজস্থানের উদয়পুরে রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেই বক্তৃতা দেওয়ার সময়ে প্রধানমন্ত্রী নিহত দর্জি কানহাইয়া লালের কথা তুলে রাজস্থানের আইনশৃঙ্খলা নিয়ে তিনি প্রশ্ন তোলেন। এবার নরেন্দ্র মোদিকে পাল্টা নিশানা করে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট চাঞ্চল্যকর অভিযোগ করে বললেন, উদয়পুরে দর্জিকে মুণ্ডচ্ছেদ করে খুন করেছে বিজেপির কর্মীরাই ! মুখ্যমন্ত্রীর দাবি, দর্জির খুনের কয়েকদিন আগেও পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিল ওই ঘটনার অভিযুক্তরা। সেই সময়ে বিজেপি নেতারাই গিয়ে তাদের হয়ে থানায় সওয়াল করেছিলেন। প্রসঙ্গত, আগামী ২৫ নভেম্বর রাজস্থানে বিধানসভা নির্বাচন। নির্বাচনের মুখে দর্জি কানহাইয়া লালের খুনের ঘটনার প্রসঙ্গ উল্লেখ করে রাজস্থানে সাম্প্রদায়িক হিংসা ছড়াতে চাইছে বলেই বিজেপির বিরুদ্ধে অভিযোগ করেছেন অসহক গেহলট।

রাজস্থানের মুখ্যমন্ত্রী সংবাদ সংস্থাকে দেওয়া তাঁর সাক্ষাৎকারে বলেছেন, “উদয়পুরে দর্জি খুনের ঘটনায় অভিযুক্তদের সঙ্গে বিজেপির যোগ রয়েছে। কারণ খুনের বেশ কয়েকদিন আগে অন্য একটি ঘটনায় ওই অভিযুক্তদেরই গ্রেপ্তার করেছিল পুলিশ। সেই সময় অভিযুক্তদের ছাড়ানোর জন্য নিয়মিত থানায় যেতেন বিজেপি নেতারা।”

এদিকে বৃহস্পতিবার উদয়পুরে এক নির্বাচনী সভায় ভাষণ দেওয়ার সময় কংগ্রেসকে একহাত নিয়ে প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাসবাদীদের প্রতি সহমর্মিতা দেখায় হাত শিবির। সেই জন্যই কানহাইয়া লাল খুনের মতো এমন জঘন্য ঘটনা ঘটেছে। কানহাইয়া লালের হত্যা আসলে রাজ্য সরকারের গায়ে কালো দাগ। প্রধানমন্ত্রীর এই মন্তব্যের কয়েকদিন মধ্যেই প্রধানমন্ত্রীকে পালটা দিলেন রাজস্থানের প্রবীণ কংগ্রেস নেতা ও রাজ্যের মুখ্যমন্ত্রী। অশোক গেহলট বলেন, নির্বাচনের ঠিক আগেই এই সব মন্তব্য করে বিজেপি আসলে রাজ্যে সাম্প্রদায়িক অশান্তি বাড়াতে চাইছে।

উল্লেখ্য, বিজেপির তৎকালীন মুখপাত্র নূপুর শর্মার বক্তব্যের সমর্থন করে সোশ্যাল মিডিয়া পোস্ট করেছিলেন  পেশায় দরজি রাজস্থানের যুবক কানহাইয়া লাল, তার পরেই তিনি খুন হন। খুনের পর ভিডিও বার্তায় দুই অভিযুক্ত জানিয়েছিল, ইসলামকে অপমান করা হয়েছে, তাই তারা প্রতিশোধ নিয়েছে। এরপর রাজস্থান-সহ গোটা দেশে কমবেশি অশান্তি শুরু হয়েছিল। এখন আবার রাজস্থানে বিধানসভা নির্বাচনের মুখে বিজেপি তাদের রাজনৈতিক ঝুলি থেকে সেই সাম্প্রদায়িক তাস বার করেছে বলে কংগ্রেসের অভিযোগ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!