Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জানুয়ারি ২২, ২০২৫

ঝরনার জল থেকেই বিষক্রিয়া ? জম্মু ও কাশ্মীরের রাজৌরির গোটা গ্রাম কনটেইনমেন্ট জোন, আক্রন্তদের বাড়ি অবরুদ্ধ

আরম্ভ ওয়েব ডেস্ক
ঝরনার জল থেকেই বিষক্রিয়া ? জম্মু ও কাশ্মীরের রাজৌরির গোটা গ্রাম কনটেইনমেন্ট জোন, আক্রন্তদের বাড়ি অবরুদ্ধ

জম্মু ও কাশ্মীরের রাজৈরি জেলার বাধাল গ্রামে পরপর ১৭ জনের রহস্যজনক মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছিল। কেন্দ্রীয় সরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্ ১১ জনের বিশেষ দল গঠন করে পাঠিয়েছিলেন। প্রাথমিক তদন্তে উঠে এসেছিল প্রত্যন্ত ওই গ্রামের তিনটি পরিবারের সদস্যা অজানা রোগে আক্রান্ত হয়েছেন। নিউরোটক্সিনের প্রভাবেই তাঁদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছিলেন রাজৌরি সরকারি মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডাঃ এস ভাটিয়া। তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী দল ওই গ্রামের একটি ঝরনা থেকে নমুনা সংগ্রহ করেছেন। অজানা রোগের উৎস খুঁজতে চেষ্টা চালাচ্ছে প্রশাসন।

বিশেষ তদন্ত দল, বিষের উৎস অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটলো, তার পিছনে প্রাকৃতিক কারণ রয়েছে না কি অন্য কোনো কারণ রয়েছে তা খতিয়ে দেখতে আরো পরীক্ষানিরীক্ষা করা হচ্ছে। স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, ওই এলাকার এটি জলের উৎস থেকে নমুনা সংগ্রহ করা হয়েছিল। বাউলি নামে স্থানীয় এক ঝরনা নিরাপত্তার খাতিরে বন্ধ করে রাখা হয়েছে। ওই ঝরনার জল পরীক্ষা করে তাতে পেস্টিসাইডের নমুনা পাওয়া গিয়েছে। চিন্তার বিষয়, যে ধরনের পেস্টিসাইডের নমুনা মিলেছে তা সাধারণত কাশ্মীরে চাষের জন্য ব্যবহার করা হয় না। প্রশাসনের কর্তারা গোটা গ্রামকে ৩টি ভাগে কনটেইনমেন্ট জোন (Containment Zone) হিসেবে ঘোষণা করা হয়েছে। এলাকায় কোনওপ্রকার জমায়েত নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। যে ৩ টি পরিবারের সদস্যরা মারা গিয়েছেন তাঁদের বাড়ি সিল করে দেওয়া হয়েছে।
মঙ্গলবার রাজৌরির বুধাল গ্রাম পরিদর্শনে গিয়েছিলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। তিনি জানিয়েছেন একসঙ্গে এত মানুষের মৃত্যু উদ্বিগ্নের, অনেক প্রশ্ন তৈরি হয়েছে। শীঘ্রই সে সব প্রশ্নের উত্তর দেওয়া হবে। মৃতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। ওমর আরো জানিয়েছেন, সব জায়গায় বড় হাসপাতাল গড়া সম্ভব নয়। তবে জেলাস্তরে স্বাস্থ্যব্যবস্থায় কী খামতি রয়েছে, তা খতিয়ে দেখা হবে। বাধাল গ্রামেও উন্নত চিকিৎসা পরিষেবার ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন। জম্মু-কাশ্মীরের উপমুখ্যমন্ত্রী সুরিন্দর চৌধুরীও মৃতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন। পরিবারগুলির পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন।

কোত্রাঙ্কার (রাজৌরি জেলা) অতিরিক্ত পুলিশ কমিশনার জানিয়েছেন, ‘বাধাল গ্রামের বাউলি ঝরনার জলে পেস্টিসাইড পাওয়া গিয়েছে। সে কারণে জলশক্তি দপ্তরের তরফে এই ঝরনা বন্ধ করে দেওয়া হয়েছে। ওই জলাসয় থেকেই গ্রামের বাসিন্দারা নিয়মিত জল সংগ্রহ করতেন। ফলে সেখান থেকেই রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকছে। আপাতত এলাকাবাসীদের ওই ঝরনার জল ব্যবহার করতে নিষেধ করা হয়েছে।’

জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী বলেছেন রাজ্য ও কেন্দ্রের বিশেষ তদন্ত দল এই দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে। যদিও এই দুর্ভাগ্যজনক ঘটনা কোনো অজানা রোগ বা ভাইরাসের কারণে হয় নি বলে জানিয়েছেন তিনি। “তদন্তকারী দলগুলি বিভিন্ন নমুনা সংগ্রহ করে পরীক্ষা করছেন। পুলিশ ও প্রশাসন এবং কেন্দ্রীয় সরকারের মিলিত তদন্তে মৃত্যুর সঠিক কারণ উঠে আসুক, এটাই চাই।” দুর্ঘটনার খবর পেতেই সরকার দ্রুত পদক্ষেপ করেছে বলেও জানান মুখ্যমন্ত্রী।

পুনের ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (এনসিডিসি) এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি সহ জাতীয় পরীক্ষাগারগুলি নমুনা পরীক্ষা করে নিশ্চিত করে বলেছে, এই রোগ কোনো ভাইরাল বা ব্যাকটেরিয়া সংক্রমণে নয়। তবে নমুনা পরীক্ষায় অধিক মাত্রায় নিউরোটক্সিনের উপস্থিতি পাওয়া গেছে। নিউরোটক্সিন এমন এক পদার্থ যা স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কাজকে ব্যাহত করে। রোগে আক্রান্ত ব্যক্তির জ্বর-বমি, প্যারালাইসিস, খিঁচুনির লক্ষণ দেখা যায়। বেশিরভাগ ক্ষেত্রে আক্রান্তের মৃত্যু ঘটে । প্রাকৃতিক ভাবে এবং কৃত্রিম ভাবে এই ধরনের বিষ পাওয়া যায়। ব্যাকটেরিয়া এবং কিছু কিছু গাছের বিষে নিউরোটক্সিন মেলে। কৃত্রিমভাবেও সার, রাসায়নিকে এই ধরনের বিষ থাকতে পারে।

তবে জম্মু কাশ্মীরে চাষাবাদে ব্যবহার হয় না এমন কীটনাশক কীভাবে ওই জলে এলো। সে নিয়ে কনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায় নি। জম্মু কাশ্মীরের সরকারের তরফে গঠিত পুলিশের সিট এই ঘটনার তদন্ত করছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!