- এই মুহূর্তে ন | ন্দ | ন | চ | ত্ব | র
- জানুয়ারি ২৩, ২০২৫
বিপাকে রামগোলাপ।কী দোষে কারাদণ্ডের আদেশ আদালতের ?
ফের বিপাকে ‘রঙ্গিলা’ রামগোপাল ভার্মা। বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ে না তাঁর। এর আগে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ও অভিনেতা, রাজনীতিবিদ পবন কল্যাণের বিরুদ্ধে বেফাঁস মন্তব্য করবার জন্য আদালতের মুখোমুখি হতে হয়েছিল তাঁকে। এবার চেক বাউন্স মামলায় জামিন অযোগ্য ধারায় ৩ মাসের কারাদণ্ডের সম্ভবনা চলচিত্র পরিচালক রামগোপাল ভার্মার।
ঘটনার সূত্রপাত ২০১৮ সালে এক ছবি তৈরির টাকা মেটানোকে কেন্দ্র করে। অভিযোগ তিনি, ‘শ্রী’ নামে এক কোম্পানির সঙ্গে আর্থিক প্রতারনা করেছেন। জানা যাচ্ছে সেসময় ওই কোম্পানিকে দেওয়া ভার্মার চেক বাউন্স হয়ে গিয়েছিল। কারণ তাঁর অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণে টাকা ছিল না। রামগোপালের বিরুদ্ধে মামলা দায়ের করে ওই সংস্থা। কোর্টে মামলার একাধিকবার শুনানি হলেও রামগোপাল হাজিরা দেননি। আইনি নোটিস পেয়েও এড়িয়ে গেছেন বাড়বার। গত মঙ্গলবার এই মামলায় রায়দান করা হবে বলে জানিয়েছিল আদালত।কিন্তু তিনি হাজির হননি আদালতে। শুনানি পিছিয়ে দেয় আদালত। শুনানিতে তাঁর অনুপস্থিতি ঘটনাকে আরও জটিল করে তোলে।
শেষপর্যন্ত বৃহস্পতিবার আন্ধেরি মাজিস্ট্রেট কোর্ট এই মামলার চুড়ান্ত রায় দেন। জামিন অযোগ্য ধারায় ৩ মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয় পরিচালকের বিরুদ্ধে। এছাড়াও, অভিযোগকারী সংস্থাকে ৩.৭২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। অনাদায়ে আরো ৩ মাস জেলে থাকতে হবে রামগোপাল ভার্মাকে।
উল্লেখ্য, ২২ জানুয়ারি সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে পরবর্তী ছবি ‘সিন্ডিকেট’ এর ঘোষণা করেছেন পরিচালক ভার্মা। ছবির বিষয় সম্পর্কে তিনি বলেছেন, ছবিতে দেখা যাবে এক সাংঘাতিক সংস্থা বার বার হুমকি দিচ্ছে দেশকে। গত সপ্তাহে প্রেক্ষাগৃহে ফের মুক্তি পেয়েছে তাঁর ‘সত্য’ (Satya) ছবিটি। এইসব নিয়ে তিনি যখন ব্যস্ত তখন আইনি বিপাকে জড়ালেন। বিগত বেশ কয়েক বছর ধরে আর্থিক সমস্যায় ভুগছেল পরিচালক।
❤ Support Us






