Advertisement
  • এই মুহূর্তে ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • মে ২০, ২০২৫

বিদেশে ভারতীয় সেনার সাফল্য ‘অপারেশন খুকরি’, সিনে পর্দায় চিত্রিত করবেন রনদীপ

আরম্ভ ওয়েব ডেস্ক
বিদেশে ভারতীয় সেনার সাফল্য ‘অপারেশন খুকরি’, সিনে পর্দায় চিত্রিত করবেন রনদীপ

অতুলনীয় সাহস ও বীরত্বের এক অজানা অধ্যায় নিয়ে তৈরি হতে চলেছে একটি নতুন যুদ্ধভিত্তিক সিনেমা। অভিনেতা রনদীপ হুডা, সম্প্রতি ভারতের ইতিহাসের অন্যতম সফল সামরিক অপারেশন ‘অপারেশন খুকরি’-এর কাহিনী নিয়ে সিনেমা তৈরির ছাড়পত্র পেয়েছেন। নতুন এই সিনেমা, ২০০০ সালে সিয়েরা লিওনে ভারতীয় সেনাবাহিনীর ‘স্পিশ কিপিং’ মিশনের উপর ভিত্তি করে তৈরি হবে।

মেজর জেনারেল রাজপাল পুণিয়া আর তাঁর মেয়ে দামিনি পুণিয়ার লেখা ‘অপারেশন খুকরি: দি আনটোল্ড স্টোরি অফ দ্য ইন্ডিয়ান আর্মির ব্রেভেস্ট পিসকিপিং মিশন অ্যাব্রড’- বইটি থেকেই ছবির কাহিনী নেওয়া হচ্ছে। ২০২১ সালে প্রকাশিত এ বইয়ে, ২৩৩ জন ভারতীয় সৈন্যকে বিদ্রোহী বাহিনীর হাত থেকে উদ্ধার করতে ভারতের সেনাবাহিনী দুসাহসিক উদ্ধার অভিযানের আখ্যান ফুটিয়ে তোলা হয়েছে। যুদ্ধের ইতিহাসে, ভারতীয় সেনার ওই অপারেশনটি একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে চিহ্নিত। সিয়েরা লিওনে ‘শান্তিরক্ষা মিশন’ হিসেবে শুরু হলেও, ভারতীয় সেনারা দ্রুতই ৭৫ দিনের এক সঙ্কটময় অবরোধে আটকা পড়ে। কাইলাহুনের জঙ্গলে, বাইরে থেকে কোনো সাহায্য ছাড়াই, অস্তিত্ব রক্ষায় লড়াই চালাতে হয় তাঁদের। মেজর জেনারেল রাজপাল পুণিয়া তখন ছিলেন ‘১৪তম মেকানাইজড ইনফ্যান্ট্রি’র কোম্পানি কমান্ডার।তিনি আর তাঁর সতীর্থরা এই বিপজ্জনক পরিস্থিতির মোকাবিলা করেন সাহস আর বুদ্ধিদীপ্ততার সঙ্গে। সেনা জওয়ানদের সেই অদম্য ইচ্ছাশক্তি ও প্রতিরোধের ইতিহাসই উঠে আসবে এই চলচ্চিত্রে।

জানা যাছে, এই সিনেমায় রণদীপ হুডা, মেজর জেনারেল পুণিয়ার চরিত্রে অভিনয় করবেন। হুডা জানিয়েছেন– ‘অপারেশন খুকরি’ শুধুমাত্র যুদ্ধ কিংবা গৌরবের গল্প নয়, বরং আত্মত্যাগ, ভ্রাতৃত্ব, আর অবিচল সাহসের গল্প। মেজর জেনারেল পুণিয়া যেভাবে তাঁর সৈন্যদের ৭৫ দিন ধরে এক অচেনা দেশে, অজানা পরিস্থিতিতে উদ্ধার করেছেন, এ এক বিস্ময়ের উদাহরণ। এরকম কাহিনীর উপর নির্মিত সিনেমায় কাজ করতে পারা আমার জন্য এক অভূতপূর্ব সম্মান।’ তিনি আরো বলেন, ‘এই গল্প শুধু ভারতীয় সেনাবাহিনীর ইতিহাসের কোনো অধ্যায় নয়, চলমান, জীবন্ত উদাহরণ যা আমাদের সৈন্যদের আত্মবিশ্বাস ও শক্তিকে ফুটিয়ে তোলে। আমার বিশ্বাস, এই ছবি সকল ভারতীয়কে অনুপ্রাণিত করবে।’ আসন্ন সিনেমার প্রযোজনায় রণদীপ হুডা ফিল্মস আর রাহুল মিত্র ফিল্মস। পেঙ্গুইন র‍্যান্ডম হাউসের বেস্টসেলার বইটির কাহিনী স্বত্ত ইতিমধ্যেই পেয়েছেন তাঁরা। তবে ছবির শ্যুটিং-এর কাজ কবে শুরু হবে, কবেই বা মুক্তি পাবে, তা নিয়ে অবশ্য মুখ খোলেননি ‘বীর সাভারকার’ রণদীপ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!