- এই মুহূর্তে বি। দে । শ
- ফেব্রুয়ারি ২১, ২০২৫
বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচারের তত্ত্ব খারিজ বাংলা দেশের বিজিবি প্রধানের
বিজিবি ও বিএসএফের মধ্যে উচ্চ পর্যায়ের সীমান্ত আলোচনার জন্য ভারতে এসেছিলেন বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। সেখানেই তিনি বলেন, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার খবর অতিরঞ্জিত। সে দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ‘অভ্যন্তরীণ রাজনৈতিক সমস্যা’ বলে উল্লেখ করেন তিনি।
বিজিবি ও বিএসএফের মধ্যে উচ্চ পর্যায়ের সীমান্ত আলোচনার জন্য ভারতে এসেছিলেন বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।ভারতের সঙ্গে উচ্চ-পর্যায়ের সীমান্ত আলোচনার শেষে, নয়াদিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে, প্রশ্নের জবাবে তিনি বলেন , বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার খবর অতিরঞ্জিত। সে দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ‘অভ্যন্তরীণ রাজনৈতিক সমস্যা’ । বাংলাদেশে জুলাই-আগষ্ট ‘গণ অভ্যুত্থান’-এর পর, সে দেশে সংখ্যালঘুদের উপর হামলা ও অত্যাচার হচ্ছে হবে একাধিক খবর পাওয়া গিয়েছিল। বিজিবি প্রধান এদিন বলেছেন, ‘ভারতীয় মিডিয়ায় দেখানো খবরগুলি অতিরঞ্জিত।সত্যি কথা বলতে কি, সংখ্যালঘুদের উপর এই ধরনের হামলা ঘটেনি।’
তাঁর মতে, ‘ভুয়ো খবর ছড়ানোর কারণে দেশে হিন্দু-মুসলিমদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি ব্যহত হচ্ছে। বর্ডার গার্ড বাংলাদেশের প্রধান বলেন, বাংলাদেশের আইন-শৃঙ্খলা কিছু সময় অস্থিতিশীল ছিল, তবে সংখ্যালঘুদের টার্গেট করার চেয়ে রাজনৈতিক কারণেই সহিংসতার ঘটনা বেশি ঘটেছিল।’ বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের শান্তিপূর্ণভাবে দুর্গাপজো উদযাপনের প্রসঙ্গ এনে তিনি বলেন, ‘দুর্গাপূজার সময় আন্তর্জাতিক সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে পুজা প্যান্ডেলগুলোর নিরাপত্তা আমরা সুনিশ্চিত করেছিলাম। শান্তিপূর্ণভাবেই পুজো অনুষ্ঠিত হয়েছে।’ বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর এই প্রথম কোনো সেনাপ্রধান এ ধরণের বিবৃতি দিলেন।
ভারতের দাবি করা অভিযোগের সম্পূর্ণ বিপরীত অবস্থান নিয়েছেন বিজিবি প্রধান মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। মোদি সরকারের তরফে গত বছরের নভেম্বরে, বাংলাদেশে ‘চরমপন্থী বক্তব্য’ দিয়ে ধর্মীয় সহিংসতার ঘটানোর যে অভিযোগ ও উদ্বেগ প্রকাশ করা হয়েছিল, এদিন সেগুলিকে অতিরঞ্জিত বলে কার্যত উড়িয়ে দিলেন সে দেশের সীমান্তবাহিনীর প্রধান। গত বছর ২৯ নভেম্বর এক সাংবাদিক সম্মেলনে, ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদির জয়সওয়াল বলেছিলেন, ‘ভারত ধারাবাহিক ও জোরালোভাবে বাংলাদেশ সরকারের কাছে, হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের উপর হুমকি ও হামলার বিষয়ে উদ্বেগের কথা তুলে ধরেছে… আমরা আবারো বাংলাদেশকে সংখ্যালঘুদের সুরক্ষার জন্য সব পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি।’ যাইহোক, সিদ্দিকী বৃহস্পতিবার স্বীকার করেছেন, বিজিবি সীমান্তবর্তী সংখ্যালঘুদের কাছ থেকে বেশ কিছু অভিযোগ পেয়েছেন। তবে তা বাংলাদেশে সরকার পরিবর্তনের পরেপরেই এসেছিল। এখন শান্তিপূর্ণ ভাবেই বাংলাদেশের সমস্ত মানুষ বসবাস করছেন।
অন্যদিকে সীমান্তে বেড়া নির্মাণের বিষয়ে বিজিবি প্রধান দৃঢ়ভাবে বলেছেন, ‘কোনো পক্ষেরই সীমান্তের ১৫০ গজের মধ্যে স্থায়ী কাঠামো নির্মাণের অনুমতি নেই। কেউ তা করা হলে দুদেশের সম্পর্ক নষ্ট হবে। তিনি বলেন, এ নিয়ে বাংলাদেশের নির্দিষ্ট কিছু অভিযোগ করেছে। আলচনার ভিত্তিতে আমরা সমাধান চাই। আশা করছি খুব তাড়াতাড়ি সীমান্তে ‘নো-ম্যানস ল্যান্ড’ নির্মাণ কাজ করা যাবে।’ তিনি আরো বলেন, ‘ এ বৈঠকে, বর্ডার এলাইনমেন্ট সংক্রান্ত ১৯৭৫ সালের ধারা পরিবর্তনের কোনরকম আলোচনা হয়নি। এ বৈঠকে আলোচনা সম্ভবও নয়। আমরা দিল্লির কাছে যৌথ পরিদর্শনের অনুরোধ করেছি।’ সীমান্তে নজরদারি ব্যবস্থা সম্পর্কে বিএসএফের ডিজি দলজিৎ সিং চৌধুরী বলেছেন, ‘বাংলাদেশের সীমান্ত পাহারা দেওয়ার জন্য আমরা যথেষ্ট সেনাকর্মী পেয়েছি। একই সাথে আমাদের কাছে উন্নত প্রযুক্তির অত্যাধুনিক নজরদারি ব্যবস্থা আছে। আমরা সীমান্তএলাকায় কঠোরভাবে নজর রাখছি যাতে অবৈধ কার্যকলাপ বন্ধ করা যায়।’ গত সপ্তাহে বিএসএফের তরফে বিবৃতিতে বলা হয়েছিল, সীমান্ত-সম্পর্কিত সমস্যা নিয়ে আলোচনা আর সীমান্ত রক্ষাকারী বাহিনীর মধ্যে সম্পর্ক ও সমন্বয় আরো উন্নত করার লক্ষ্যেই এ বৈঠক।
❤ Support Us








