Advertisement
  • দে । শ
  • নভেম্বর ১৬, ২০২৪

স্মৃতি রক্ষা কমিটি ও বসিরহাট পুরসভার উদ্যোগে শহীদ দীনেশ মজুমদারের আবক্ষ মূর্তি সংস্কারের কাজ শুরু হয়েছে।

আরম্ভ ওয়েব ডেস্ক
স্মৃতি রক্ষা কমিটি ও বসিরহাট পুরসভার উদ্যোগে  শহীদ দীনেশ মজুমদারের আবক্ষ মূর্তি সংস্কারের কাজ শুরু হয়েছে।

ব্রিটিশ বিরোধী আন্দোলনে বিপ্লবী শহীদ দীনেশ মজুমদারের মূর্তি সংস্কারের কাজ শুরু হয়েছে। বসিরহাট পুরসভার উদ্যোগে, শহিদ দীনেশ মজুমদার স্মৃতি রক্ষা কমিটির তত্ত্বাবধানে বসিরহাট টাউন হলের সামনে শহিদের আবক্ষ মূর্তিটির সংস্কার করছেন ভারতীয় জাদুঘরের মডেলিং ইউনিটের বিভাগীয় প্রধান বিশিষ্ট শিল্পী কৌশিক পাল। বসিরহাটে শহিদ দীনেশের আবক্ষ মূর্তিটি দীর্ঘদিন চরম অনাদরে পড়ে ছিল। পাথরের মূর্তির কান ভেঙে গেছে কে বাবা কারা চোখ বিকৃত করে দিয়েছে। ‘‌আরম্ভ’‌ ডিজিটাল ডেস্ক সেই খবর প্রকাশ করে। বসিরহাট নাগরিক সমাজ দাবি তোলেন শহিদের স্মৃতির প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের। বিশিষ্টজনের উপস্থিতিতে নাগরিক কনভেনশনে এই দাবির সমর্থন জানান বসিরহাটের বিধায়ক ডাঃ সপ্তর্ষি ব্যানার্জি, উপপুরপ্রধান সুবীর সরকার কাউন্সিলর কৌশিক দত্ত, ভাস্কর মিত্র প্রমুখ। তাঁরা আন্তরিক ভাবে এগিয়ে আসেন শহিদের স্মৃতি রক্ষার এই উদ্যোগে। শহিদ দীনেশ মজুমদার স্মৃতি রক্ষা কমিটির দীর্ঘদিন ধরে বসিরহাটের বীর সন্তান দীনেশের বাড়িকে হেরিটেজ ঘোষণার পাশাপাশি মূর্তির সংস্কারে দাবি তোলেন। তাঁরা বসিরহাট পুরসভার কাছে অবিলম্বে মূর্তি সংস্কারের দাবি জানান। তাতে সাড়া দিয়ে বসিরহাটের পুরপ্রধান অদিতি মিত্র সহযোগিতার হাত বাড়িয়েছে। আজ থেকে মূর্তি সংস্কারের কাজ শুরু করেন প্রখ্যাত ভাস্কর কৌশিক পাল। কৌশিকবাবু বলেন, ‘‌মূর্তিটি দীর্ঘদিন অনাদরে পড়ে থেকে পাথরে ফাটল ধরেছে। মূর্তির কান, চোখ বিকৃত হয়েছে। সেগুলো মেরামত করা হবে।’‌ শহিদ দীনেশ মজুমদার স্মৃতি রক্ষা কমিটির সম্পাদক অজয় বাইন বলেন, ১৯৩০ সালের ২৫ আগস্ট কলকাতার পুলিশ কমিশনার চার্লস টেগার্টের গাড়ি লক্ষ্য করে বোমা ছুঁড়েছিলেন। সঙ্গী ছিলেন অনুজাচরন সেন। চার্লস টেগার্টকে হত্যার চেষ্টা এবং চন্দননগরের পুলিশ কমিশনারকে হত্যার দায়ে ফাঁসির সাজা হয় দীনেশের ১৯৩৪ সালে ৯ জুন ফাঁসি হয় দীনেশ মজুমদারের। শহিদের মূর্তিকে সংস্কারের দাবিটি অনেকদিনের। বসিরহাট পুরসভা আর্থিক সহায়তায় মূর্তি সংস্কারের কাজ শুরু হয়েছে। বসিরহাট বাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হল।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!