Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • এপ্রিল ৩০, ২০২৫

প্রকাশিত হল আইসিএসই, আইএসসির রেজাল্ট

আরম্ভ ওয়েব ডেস্ক
প্রকাশিত হল আইসিএসই, আইএসসির রেজাল্ট

বুধবার বেলা ১১ টায় চলতি বছরের দশম শ্রেণির আইসিএসই এবং দ্বাদশ শ্রেণির আইএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন বা সিআইএসসিই। সিআইএসসিই-এর নিজস্ব ওয়েবসাইটে দেখা যাচ্ছে ফলাফল। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা সিবিএসই-র দশম ও দ্বাদশ শ্রেণীর ফলাফল আগামী ২ রা মে অথবা মে মাসের প্রথম সপ্তাহেই প্রকাশিত হবে। আজই আসামে উচ্চ-মাধ্যমিকের ফল ঘোষণা।

পূর্ব ঘোষণা মতো ৩০ এপ্রিল বুধবার বেলা ১১ টায় চলতি বছরের দশম শ্রেণির আইসিএসই এবং দ্বাদশ শ্রেণির আইএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন বা সিআইএসসিই। সিআইএসসিই-এর নিজস্ব ওয়েবসাইট https://cisce.org অথবা https://results.cisce.org –এ দেখা যাচ্ছে ফলাফল। আজই আসামে উচ্চ-মাধ্যমিকের ফল ঘোষণা। আইসিএসই অর্থাৎ দশম শ্রেণির রেজাল্ট দেখতে হলে পরীক্ষার্থীদের ওয়েবসাইটে ঢুকে অপশন হিসাবে বেছে নিতে হবে আইসিএসই-কে, আইএসসি বা দ্বাদশ শ্রেণীর রেজাল্ট দেখতে হলে আইএসসি কোর্স বেছে নিতে হবে। এরপর ছাত্রছাত্রীরা নিজেদের ইউনিক আইডি, ইনডেস্ক নাম্বার ও ক্রিনে প্রদত্ত ক্যাপচা পূরণ করতে হবে। এরপরই স্ক্রিনে ভেসে উঠবে ফলাফল। এছাড়াও, ছাত্রছাত্রীরা ডিজিলকার থেকেও তাদের পরীক্ষার ফলাফল দেখতে পারবেন। এর জন্য প্রথমে ডিজিলকারের অফিসিয়াল রেজাল্ট পোর্টাল —[https://results.digilocker.gov.in](https://results.digilocker.gov.in) — এ যেতে হবে। সেখানে সিআইএসসিই বোর্ডের একটি নির্দিষ্ট বিভাগ রয়েছে। যদি কেউ ফলাফলের একটি প্রিন্ট কপি চায়, তাহলে ফলাফলের পৃষ্ঠায় থাকা ‘প্রিন্ট’ বোতামে ক্লিক করলেই তা প্রিন্ট আউট নেওয়া যাবে।

কাউন্সিল জানিয়েছে, পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নের আবেদন করতে হলে ৪ মে’র মধ্যে তা সম্পন্ন করতে হবে। এর জন্য সিআইএসসিই-র অফিসিয়াল ওয়েবসাইট — [http://cisce.org](http://cisce.org) — এ গিয়ে ‘পাবলিক সার্ভিস’ মেনু থেকে সিআইএসসিই সার্ভিস পোর্টালে প্রবেশ করতে হবে। সেখানে রেজিস্টার্ড ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। যাদের এখনো ইমেল রেজিস্টার করা নেই, তারা ‘রেজিস্টার নাউ’ বোতামে ক্লিক করে নতুন ইমেল রেজিস্ট্রেশন করতে পারবেন। চলতি বছরে, আইসিএসই-র দশম শ্রেণির পরীক্ষাগুলি পরীক্ষাগুলি ১৮ ফেব্রুয়ারি থেকে ২৭ মার্চ, ২০২৫ পর্যন্ত অনুষ্ঠিত হয়। দশম শ্রেণীর পরীক্ষা হয় ১৩ ফেব্রুয়ারি থেকে ৫ এপ্রিল। উভয় পরীক্ষা সিআইএসসিই -এফিলিয়েটেড স্কুলগুলিতে সারা ভারত এবং বিদেশে সুচারুভাবে অনুষ্ঠিত হয়েছে। ২০২৪ সালের ফলাফল আইএসসি-র দ্বাদশ শ্রেণির মেয়েদের পাস শতাংশ ছিল ৯৯.৬৫%, ছেলেদের ছিল ৯৯.৩১%, মোট পাস শতাংশ ৯৯.৪৭%। ICSE আইসিএসই ক্লাস ১০ এর মেয়েদের পাস শতাংশ ছিল ৯৮.৯২%,আর ছেলেদের ছিল ৯৭.৫৩%, মোট পাস শতাংশ ৯৮.১৯%। ক্লাস ১০ পরীক্ষায় পাশ করতে ছাত্রদের প্রতিটি বিষয়ের জন্য কমপক্ষে ৩৩% নম্বর প্রয়োজন, যেখানে ক্লাস ১২ পরীক্ষায় পাশ করতে প্রতি বিষয়ের জন্য কমপক্ষে ৪০% নম্বর প্রয়োজন। যদি কোনো ছাত্র এক বা দুটি বিষয়ের মধ্যে ফেল করে, তবে তারা জুলাই ২০২৫ সালে অনুষ্ঠিত কম্পার্টমেন্ট পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য হতে পারে। এই পরীক্ষাটি তাঁদের জন্য দ্বিতীয় সুযোগ যারা প্রতিযোগিতামূলক অ্যাকাডেমিক কোর্সে ভর্তি হতে চান। জানা যাচ্ছে, ফলাফল প্রকাশের পর, সিআইএসসিই পুনঃমূল্যায়ন বা মার্কস উন্নতির জন্য আবেদন করার জন্য একটি উইন্ডো চালু করবে। ৪ মে পর্যন্ত সেটি খোলা থাকবে। যারা পুনঃমূল্যায়ন ফলাফলে সন্তুষ্ট নন, তারা পুনঃমূল্যায়নের জন্য আবেদন করতে পারবেন। ছাত্ররা যদি একই বছরে তাদের ফলাফলে উন্নতি চান, তবে তারা ২ বিষয়ের উন্নতি পরীক্ষায় অংশ নিতে পারবেন। আইসিএসই ও আইএসসি -২০২৫ উন্নতি পরীক্ষা, আগামী জুলাই মাসে সালে অনুষ্ঠিত হবে।

অন্যদিকে, সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা সিবিএসই-র দশম ও দ্বাদশ শ্রেণীর ফলাফল আগামী ২ রা মে অথবা মে মাসের প্রথম সপ্তাহেই প্রকাশিত হবে। সিবিএসই-র নিজস্ব ওয়েবসাইটে ফলাফল দেখা যাবে। অসম হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিলও বুধবার উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা করতে পারে। পরীক্ষার্থীরা তাদের ফলাফল [ahsec.assam.gov.in](http://ahsec.assam.gov.in) এবং [assamresult.in](http://assamresult.in) ওয়েবসাইটে চেক করতে পারবেন। অসমে এই বছর ৩ লাখের বেশি ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!