Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুন ২, ২০২৩

ঔপনিবেশিক বলেই কোনো কিছু বাতিল যোগ্য নয়। দেশের নিরাপত্তার স্বার্থে রাষ্ট্রদ্রোহ আইন প্রয়োজন, মত আইন কমিশনের

আরম্ভ ওয়েব ডেস্ক
ঔপনিবেশিক বলেই কোনো কিছু বাতিল যোগ্য নয়। দেশের নিরাপত্তার স্বার্থে রাষ্ট্রদ্রোহ আইন প্রয়োজন, মত আইন কমিশনের

রাষ্ট্রদ্রোহ আইনের পক্ষে দাঁড়াল দেশের ল কমিশন। ভারতীয় দণ্ডবিধির ১২৪ এ ধারায় লিখিত দেশ বিরোধিতা সংক্রান্ত যে সব নির্দেশ রয়েছে, তা খতিয়ে দেখতে কমিশনকে নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় সরকার। তা সম্পন্ন করার পর তাঁদের মত, ব্রিটিশ শাসনকালে চালু হওয়া এ আইন অবশ্যই চালু থাকা উচিত। ঔপনিবেশিক আইন বলে তা বাতিল যোগ্য, এমন ধারণা ঠিক নয়। আর তা যদি করা হয় তাহলে ভারতীয় সমাজের কঠিন বাস্তবতা থেকে তা সম্পূর্ণ মুখ ঘুরিয়ে থাকা হবে।

কমিশন তার  সমীক্ষার প্রতিবেদনে জানিয়েছে, দেশের নিরাপত্তা ও সংহতির স্বার্থে ১২৪ এ ধারাকে টিকিয়ে রাখা প্রয়োজন। এ এ আইন বাতিল করা হলেরবিভিন্ন বিছিন্নতাবাদী শক্তিকে তা মদত যোগাবে। উৎসাহিত হবে তাঁদের দেশ বিরোধী কার্যকলাপ। নির্বাচিত সরকারকে অবৈধ উপায়ে, হিংসাত্মক পথে উৎখাত করা থেকে আটকানোর জন্য এমন কঠোর আইন ভীষণ ভাবে জরুরি। নাহলে শান্তি ও স্থিতাবস্থা বিঘ্নিত হবে।

সদস্যদের সুপারিশ,  শাস্তি হিসাবে কারাবাসের মেয়াদ  ৩ থেকে বাড়িয়ে ৭ বছর করা হোক। আইনের যথেচ্ছ ব্যবহার আটকাতে তাঁরা বলেন, ঊর্ধ্বতন কোনো পুলিশ আধিকারিকের নেতৃত্বে প্রাথমিক তদন্তের পরই রাষ্ট্রদ্রোহের মামলা যেন নথিভুক্ত করা হয়। এক্ষেত্রে রাজ্য বা কেন্দ্রের সরকারের অনুমোদন অবশ্যই জরুরি। তবেই তদন্তকারী তাঁর কাজ শুরু করতে পারবেন।

২০১৫ থেকে ২০২১ সালের  সরকার বিরোধী সমালোচনায়  রাষ্ট্রদ্রোহ আইনের ব্যাপক ব্যবহার নিয়ে গত বছর সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা হয়। সে সময় এ দাবী ওঠে ব্রিটিশ শাসনকালের কোনো দমন-পীড়নমূলক আইন স্বাধীন ভারতে কেন থাকবে তা নিয়ে প্রশ্ন ওঠে । তার জবাব নিজেদের প্রতিবেদনে দিয়েছে কমিশন। তাঁদের বক্তব্য, ভারতীয় আইন ব্যবস্থার পুরোটাই ঔপনিবেশিক। পুলিশ ব্যবস্থা ও সর্বভারতীয় সিভিল সার্ভিস সবটাই সে সময়ের উত্তরাধিকার। ব্রিটিশ আমলের বলে তা ভীষণ সেকেলে বলে বাতিল করে দেওয়া উচিত নয়। বরং ব্রিটিশ আইনের নিরপেক্ষতার যে দিকটি রয়েছে তা আদর্শ স্বরূপ। তাকে অনুসরণ করতে হবে । অপব্যবহার হচ্ছে বলে তার প্রত্যাহার কাম্য নয়।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!