- দে । শ
- জানুয়ারি ২৮, ২০২৫
শুরু পথ নিরাপত্তা সপ্তাহ
শুরু হল পথ নিরাপত্তা সপ্তাহ। বর্ধমান শহরের কার্জন গেটে জেলা পরিবহণ দপ্তর, জেলা পুলিশ ও জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে পথ নিরাপত্তা সপ্তাহের সূচনা করলেন পূর্ব বর্ধমানের জেলাশাসক আয়েশা রাণী এ। শহরের বীরহাটা থেকে একটি সচেতনতামূলক পদযাত্রা বের হয়ে কার্জন গেটে শেষ হয়। পদযাত্রায় জেলাশাসক আয়েশা রানি এ, পুলিশ সুপার সায়ক দাস, বিধায়ক খোকন দাস-সহ অন্যান্য জনপ্রতিনিধি, ছাত্রছাত্রী ও স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা যোগ দেন। পদযাত্রা শেষে কার্জন গেটে নিয়ম না মেনে দ্রুত গতিতে বাইক চালানো, হেলমেট ব্যবহার, মদ্যপ অবস্থায় গাড়ি না চালানো, ফাঁকা রাস্তাতেও ট্রাফিক আইন মেনে গাড়ি চালানোর ব্যাপারে জনগণকে সচেতন করা হয়।
❤ Support Us





