Advertisement
  • এই মুহূর্তে বি। দে । শ
  • জুলাই ২৯, ২০২৪

অচেনা বন্দুকবাজের হামলায় মার্কিন যুক্তরাষ্ট্রে মৃত ১,আহত ৬, ঘটনার তদন্তে পুলিশ

আরম্ভ ওয়েব ডেস্ক
অচেনা বন্দুকবাজের হামলায় মার্কিন যুক্তরাষ্ট্রে মৃত ১,আহত ৬, ঘটনার তদন্তে পুলিশ

কিছুদিন আগে অচেনা বন্দুকবাজের হামলায় প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প আহত হওয়ার মার্কিন মুলুকে হইচই পড়ে গিয়েছিল। সোমবার ভারতীয় সময় ভোর ৩টে ৫০মিনিটে নিউ ইয়র্কের রসেস্টার সিটি পার্ক বন্দুকের আওয়াজে কেঁপে উঠল।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, হামলায় একজনের মৃত্যু হয়েছে।গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি ছ’ জন।তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় সময় সন্ধে ৬টা ২০মিনিট ওই পার্কে গুলি চলে। পার্কে উপস্থিত সাধারণ মানুষ তখন দিশাহীন হয়ে এদিক ওদিক ছোটাছুটি করতে থাকেন।ঘটনাস্থলে পুলিশ পৌঁছতে দেখা যায়, গুলিবিদ্ধ হয়ে বছর কুড়ির এক যুবকের মৃত্যু হয়েছে।আরও ছয় জন জখম হয়ে এদিক ওদিক পড়ে রয়েছেন। পুলিশ তাঁদের হাসপাতালে পৌঁছানোর ব্যবস্থা করে।

কারা,কেন গুলি চালানো? কতজন বন্দুকবাজ উপস্থিত ছিল তা তদন্ত করে দেখছে পুলিশ। ওই ঘটনার কোনও ভিডিও ফুটেজ কারোর কাছে থাকলে তা পুলিশের কাছে জমা দেওয়ার জন্য বলা হয়েছে।তবে সিটি পুলিশ জানিয়েছে,পার্কে একটি পার্টি চলছিল। গ্রেগ বেলো নামে এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ঘটনার প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলার চেষ্টা চলছে। এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে আটক করা হয়নি।আয়রনডেকুয়েট পুলিস, মনরো কাউন্টি শেরিফস, রচেস্টার পুলিস এবং নিউ ইয়র্ক স্টেট পুলিস সহ বেশ কয়েকটি পুলিস সংস্থা ঘটনাস্থলে তদন্তে নিযুক্ত রয়েছে।
শুধু ট্রাম্প নয়, গত মাসে যুক্তরাষ্ট্রের মিশিগানের বৃহত্তম শহর ডেট্রয়েটের একটি ওয়াটার পার্কে ১০ জনের উপর প্রকাশ্যে গুলি চালানো হয়। তাদের মধ্যে দুজন গুরুতর আহত হয়। যার একজনের বয়স মাত্র ৮ বছর। ফলে অচেনা বন্দুকবাজের আতঙ্কের চোরাস্রোতে কিছুটা হলেও কম্পমান আমেরিকা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!