Advertisement
  • দে । শ
  • জুন ২৩, ২০২৩

লজ্জার তালিকায় রুশ সেনা, শিশু হত্যার অভিযোগ রাষ্ট্রপুঞ্জের। একই অপরাধ করে অব্যাহতি ইসরায়েলকে

আরম্ভ ওয়েব ডেস্ক
লজ্জার তালিকায় রুশ সেনা, শিশু হত্যার অভিযোগ রাষ্ট্রপুঞ্জের। একই অপরাধ করে অব্যাহতি ইসরায়েলকে

রুশ-ইউক্রেন যুদ্ধে শিশু হত্যার অভিযোগে রাশিয়ার সেনা ও সংশ্লিষ্ট বাহিনীকে লজ্জার তালিকায় অন্তর্ভুক্ত করল রাষ্ট্রপুঞ্জ। কিন্তু একই ধরনের অপরাধ করেও রেদাই পেষে গেল ইসরায়লি সেনা। সম্প্রতি জেনিন উদ্বাস্তু শিবিরে মারাত্মক আগ্নেয়াস্ত্র নিক্ষেপ করে ৪০ এর বেশি শিশুকে হত্যা করেছে ইসরায়েলের বিমান বাহিনী।

প্রতিক্রিয়ায় গর্জে উঠেছে ফিলিস্তিনের আল হামাস ও অন্যান্য যোদ্ধারা। তারাও পাল্টা আঘাত হানে। ইসরায়েল হামলার নিন্দা করেছে রাষ্ট্রপুঞ্জ, নরম সুরে। বিভিন্ন মানবাধিকার সংগঠন ইসরায়েলকে কালো তালিকায় অন্তর্ভূক্ত করার দাবি জানিয়েছে। তাদের দাবিকে আমল দেয়নি ইউএনএর প্রতিবেদন। রাষ্ট্রপুঞ্জে নিযুক্ত ফিলিস্তিন দূত রিয়াদ মনসুর বূহস্পতিবার বলেছেন, রাষ্ট্রপুঞ্জের সেক্রেটারি জেনারেল অ্যান্টনি গুয়েতারেস ‘লজ্জার তালিকা’ থেকে ইসরায়েল সেনাকে বাদ দিয়ে মারাত্মক ভুল করেছেন। ইউএনএর বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর ইউক্রেনে ৪৭৭ শিশুকে নির্বিচারে হত্যা করেছে রুশ সেনা।তাদের সহযোগীদের আক্রমণে খুন হয়েছে আরো ১৩৬ জন না-বালক।ইউক্রেন সেনা হত্যা করেছে ৮০জনকে। অধিকাংশই দুপক্ষের বিমানহানার মুহূর্তে মারা গেছে। বিষয়টি নিয়ে যুদ্ধরত দুদেশের রিপোর্ট পরস্পর বিরোধী। ইউক্রেন যুদ্ধে শিশু হত্যা, নারী হত্যা, নিরস্ত্র নাগরিক হত্যা নিয়ে নিন্দায় সরব গোটা বিশ্ব। চিন, ইরান ও ভারত যথাসম্ভব নীরাবতা বজায় রেখেছে। সোচ্চার ন্যাটোভূক্ত বিভিন্ন দেশ। ফিলিস্তিনি নাগরিক হত্যা নিয়ে প্রতিক্রিয়া সেরকম দেখা যায়নি।

রাষ্ট্রপুঞ্জের সেক্রেটারি জেনারেল বলেছেন, ২০২২ সালে হামলায় ফিলিস্তিনে ইসরায়লের শিশু হত্যার ঘটনায় আমি উদ্বিগ্ন।উল্লেখ করা দরকার, শিশু হত্যার জন্য উসরায়েলকে কখনো কালো তালিকায় অন্তর্ভূক্ত করা হয়নি। কারণ কি মার্কিন চাপ? না পশ্চিমি দেশগুলিতে বসবাসকারী প্রভাবশালী ইহুদি লবির আধিপত্য ? ফিলিস্তিনি গণহত্যা, শিশু হত্যাকে বিলকুল আমল দেয় না পশ্চিমি শাসক বর্গ।নামকে ওয়াস্তে নিন্দা করে। যার সামাজিক গুরুত্ব প্রায় অর্থহীন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!