- এই মুহূর্তে দে । শ
- মে ২০, ২০২৩
আন্তর্জাতিক ফৌজদারি আদালতের আইনজীবীর বিরুদ্ধে মস্কোর গ্রেফতারি পরোয়ানা। পুতিনকে দোষী সাব্যস্ত করার পাল্টা জবাব ? উঠছে প্রশ্ন
আন্তর্কজাতিক ফৌজদারি আদালতের প্রধান আইনজীবী করিম খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল রাশিয়া। রুশ তদন্তকারী কমিটি দাবি, পুতিনের মতো নিরপরাধ ব্যক্তিকে যুদ্ধাপরাধের দায়ে দোষী সাব্যস্ত করার পিছনে অন্যতম ভূমিকা রয়েছে করিমের। তাছাড়াও, অন্যদেশের বিশিষ্ট প্রতিনিধির ওপর আক্রমণের অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে। যদিও নির্দেশনামায় জন্ম তারিখ উল্লেখ করা হলেও ব্রিটেন নিবাসী নাগরিকের অপরাধ কী তা উল্লেখ করেনি ক্রেমলিন।
মার্চ মাসে ইউক্রেন যুদ্ধের জন্য সরাসরি ভ্লাদিমির পুতিনকে দায়ী বলে ঘোষণা করে আন্তর্জাতিক ফৌজদারি আদালত। যুদ্ধাপরাধ ছাড়াও ইউক্রেন থেকে শিশু পাচারের অভিযোগেও তিন দোষী সাব্যস্ত হন। অন্তত ১৯০০০ ইউক্রেনের শিশু যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়ায় পাচার হয়ে গেছে । যার মধ্যে অন্তত ৪০০০ পিতৃমাতৃহীন বলে জানায় কিয়েভ। এ অপরাধে সে দেশের শিশু অধিকার রক্ষা কমিশনার মারিয়া লোভোভা বেলোভাও যুক্ত ছিলেন বলে জানায় কোর্ট। আদালত সে সময় তার রায়ে জানায়, শিশু অপহরনের অপরাধে পুতিনের যুক্ত থাকার যুক্তিসঙ্গত ভিত্তি রয়েছে। তাই তিনি ও তাঁর সঙ্গে যে বা যাঁরা যুক্ত রয়েছেন, তাঁদের বিরুদ্ধে শাস্তি মূলক পদক্ষেপ নেওয়া প্রয়োজন। রাশিয়া সদস্য না প্রথম থেকেই রায় মানতে অস্বীকার করে। যদিও করিমকে গ্রেফতারে নির্দেশ ভিন্ন সম্ভাবনাকে তুলে ধরছে।
ব্রিটিশ যুক্তরাজ্যের নাগরিক করিম খান ইসলামিক স্টেট গ্রুপের দ্বারা সংঘটিত একাধিক অপরাধের সুবিচারের জন্য লড়াই করেন। ৫৩ বছরের আইনজীবী দীর্ঘদিন ধরে মানবাধিকার সংগঠনের হয়ে আন্তর্জাতিক মঞ্চে সওয়াল করেছেন। রাশিয়ার তাঁর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ, ব্যক্তিগত প্রতিশোধস্পৃহার প্রতিফলন। পুতিন অপরাধী কি অপরাধী নন , তা আদলতের বিচারসাপেক্ষ। প্রতিশোধ্মূলক মানসিকতা থেকে ভিন্ন এক দেশের নাগরিককে দোষী সাব্যস্ত করা ন্যায় বিচারের নীতির পরিপন্থী।সেই দৃষ্টান্তই স্থাপন করল মস্কো।
❤ Support Us






