Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • অক্টোবর ২৮, ২০২৪

রক্তমাখা গ্লাভসের পর এবার হাসপাতালের অপারেশন থিয়েটারে মরচে ধরা কাঁচি, রিপোর্ট তলব স্বাস্থ্য দফতরের

আরম্ভ ওয়েব ডেস্ক
রক্তমাখা গ্লাভসের পর এবার হাসপাতালের অপারেশন থিয়েটারে মরচে ধরা কাঁচি, রিপোর্ট তলব স্বাস্থ্য দফতরের

এসএসকেএম হাসপাতালে অপরেশন থিয়েটার পাওয়া গেল মরচে ধরা কাঁচি । প্রসূতি বিভাগে এক মহিলার অপারেশন করার সময়, চিকিৎসকের হাতেই কাঁচিটি ভেঙে যায় । পরে রোগী নিরাপত্তা এবং সুরক্ষার প্রশ্ন তুলে সেই মরচে ধরা কাঁচিটির ছবি পোস্ট করে প্রতিবাদে সরব হন চিকিৎসক এবং চিকিৎসা কর্মীরা ।

অভিযোগ, অপারেশন করার সময়ই আচমকা কাঁচিটি ভেঙ্গে যায় । বিষয়টি খতিয়ে দেখতে গিয়ে, কর্তব্যরত চিকিৎসকরা দেখেন, একটি পুরনো কাঁচিকে রঙ করে অপারেশন থিয়েটারে রাখা হয়েছে । ডাক্তারদের তরফে বলা হয়, এধরনের গাফিলতিতে রোগীর চিকিৎসা হলে বিভিন্ন ধরনের সংক্রমণের জটিলতা দেখা দিতে পারে ।

গোট ঘটনার রিপোর্ট তলব করেছে স্বাস্থ্যভবন অপরেশন টেবিলে সরঞ্জাম সরবারহের সঙ্গে যুক্ত কর্মীদের কাছে এনিয়ে জবাব চাওয়া হয়েছে । রাজ্যের স্বাস্থ্য সচিব নারয়ণ স্বরুপ নিগমও অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনার রিপোর্ট তলব করেছেন ।
এর আগে আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এক ইন্টার্ন অভিযোগ তুলেছিলেন, চিকিৎসা করার সময় তিনি রক্তমাখা গ্লাভস পান । এরপর গোটা গ্লাভসের প্যাকেটটা খুলে দেখেন, যে তা ব্যবহার যোগ্য নয় । এর থেকে রোগীদের মধ্যে সংক্রমণও ছড়িয়ে পরতে পারে । পরে চিকিৎসকরা বলেন এমন রক্তমাখা গ্লাভস হাতে পরে চিকিৎসা করলে রোগীদের শরীরে সংক্রমণ হতে পারে । বিশেষত হেপাটাইসিস কিংবা এইচআইভি-র মতো রক্তবাহী রোগ ছড়াতে পারে বলেই আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!