Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুন ২৪, ২০২৩

নতুন ই-পাস পোর্ট চালুর ঘোষণা জয়শঙ্করের।সহজ হবে বিদেশযাত্রা, দাবি পররাষ্ট্রমন্ত্রীর

আরম্ভ ওয়েব ডেস্ক
নতুন ই-পাস পোর্ট চালুর ঘোষণা জয়শঙ্করের।সহজ হবে বিদেশযাত্রা, দাবি পররাষ্ট্রমন্ত্রীর

‘পাসপোর্ট সেবা দিবস’-এ সুখবর দিলেন এস জয়শঙ্কর। পররাষ্ট্রমন্ত্রী জানালেন, খুব শীঘ্রই শুরু হবে পাসপোর্ট সেবা প্রোগ্রামের দ্বিতীয় পর্ব। আর এবারের অন্যতম আকর্ষণ হল নতুন উন্নত মানের ই-পাসপোর্টের প্রচলন। যাতে নাগরিকদের সম্পর্কিত যাবতীয় তথ্য আগের থেকে অনেক বেশি সুরক্ষিত অবস্থায় থাকবে এবং যা অনেক বেশি নির্ভরযোগ্য হবে।

জয়শংকর শনিবার জানান, নাগরিক জীবনে আরো স্বাচ্ছন্দ্য আনতে উদ্যোগী প্রধানমন্ত্রী। তাই বিদেশে যেতে যারা আগ্রহী পাসপোর্ট পরিষেবা পাওয়ার ক্ষেত্রে কোনোও অসুবিধার যাতে সম্মুখীন না হন তাই গত বছর থেকে ই-পাস পোর্ট চালু করেছিল ভারত সরকার। যা ডিজিটাল ভারত তৈরির লক্ষ্যে আনা হয়েছিল এই নতুন ধরনের পাসপোর্ট। এতে ব্যবহারকারীদের সমস্ত জরুরি তথ্য যেমন- নাম, জন্ম তারিখ, ঠিকানা সঞ্চিত করে রাখে।

ই-পাসপোর্টগুলি সাধারণত রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন চিপ ব্যবহার করে ও ব্যাক কভারে এমবেড করা থাকবে একটি অ্যান্টেনা। এই চিপের মাধ্যমেই একজন ভ্রমণকারীর যাবতীয় তথ্য খুব সহজে ভেরিফাই করতে পারেন বিমানবন্দরের কর্মকর্তারা। ই-পাসপোর্টের সব থেকে বড়ো সুবিধা হল এতে ভুয়ো পাসপোর্টের রমরমা আটকানো যায়। সেই সঙ্গে মাধ্যমে যাত্রীর নিরাপত্তার দিক তো আছেই। নতুন প্রযুক্তির আরো একটি সুবিধা হল, এতে তথ্য বিকৃতির হারও কমানো যায়।

সাধারণত অন্যান্য পাসপোর্টের মতই দেখতে হয় ই পাসপোর্ট। আবেদন পদ্ধতিও অনুরূপ। গত বছর টাটা কনসালটেন্সি সার্ভিস পেয়েছিল নতুন প্রযুক্তিনির্ভর বিদেশে যাওয়ার অনুমতিপত্র নির্মাণের দায়িত্ব। এবার কাকে তা দেওয়া হবে সে ব্যাপারে ধোঁয়াশা রয়েছে। বিভিন দেশে যাঁরা যাতায়াত করেন তাঁদের ক্ষেত্রে তথ্য সুরক্ষা, সুলভ পরিষেবা খুব গুরুত্বপূর্ণ। তাই নয়া সংস্করণে এ বিষয়গুলোকে অগ্রাধিকার দিতে চাইছে দেশের পররাষ্ট্রমন্ত্রক। সেকথাই পাসপোর্ট ইস্যুয়িং অথরিটির কর্মকর্তাদের সামনে জানালেন জয়শঙ্কর।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!