Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • জুন ৯, ২০২৩

সাফ কাপ নিয়েও টালবাহনা শুরু।জাতীয় দলকে ভারতে আসার অনুমতি দিল না পাক সরকার

আরম্ভ ওয়েব ডেস্ক
সাফ কাপ নিয়েও টালবাহনা শুরু।জাতীয় দলকে ভারতে আসার অনুমতি দিল না পাক সরকার

ভারত–পাকিস্তান খেলা নিয়ে বিতর্ক অব্যাহত। ক্রিকেটের রেশ এবার পড়ল ফুটবলেও। এশিয়া কাপ ক্রিকেট খেলতে পাকিস্তানে যাবে না ভারত। আগেই জানিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। পাকিস্তান ক্রিকেট বোর্ডও ভারতে ক্রিকেট বিশ্বকাপে খেলতে আসা নিয়ে দীর্ঘদিন ধরেই টালবাহনা করছে। এই পরিস্থিতিতে পাকিস্তান ফুটবল দলের ভারতে খেলতে আসা নিয়ে জটিলতা তৈরি হয়েছে।

২১ জুন থেকে ৪ জুলাই ভারতের বেঙ্গালুরুতে সাফ কাপ অনুষ্ঠিত হবে। ‘‌এ’‌ গ্রুপে ভারতের সঙ্গে রয়েছে কুয়েত, নেপাল এবং পাকিস্তান। কিন্তু ক্রিকেটের মতো ফুটবলেও দল পাঠানোর ক্ষেত্রে টালবাহনা করছে পাকিস্তান। সাফ চ্যাম্পিয়নশিপে খেলতে আসার জন্য পাকিস্তান ফুটবল দলকে সবুজ সংকেত দিয়েছে ভারত সরকার। কিন্তু পাকিস্তানের বিদেশমন্ত্রক এখনও এদেশে আসার অনুমতি দেয়নি ফুটবল দলকে। লাল ফিতের ফাঁসে এখনও আটকে পাক ফুটবল দলের ভারতে আসা।

সে দেশের ক্রীড়া এবং বিদেশ মন্ত্রকের অনুমতি ছাড়া পাকিস্তানের কোনও দল ভারত সফরে আসতে পারে না। খেলোয়াড়দের ব্যক্তিগত সফরের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। সাফ চ্যাম্পিয়নশিপের অংশগ্রহণের জন্য ২৫ মে দেশের ক্রীড়া এবং বিদেশ মন্ত্রকের কাছে আবেদন করেছিল পাকিস্তান ফুটবল ফেডারেশন। কিন্তু পাক সরকারের দুই মন্ত্রক থেকে এখনও অনুমতি পায়নি।
ভারতীয় ফুটবল ফেডারেশনের সচিব সাজি প্রভাকরণ সংবাদ সংস্থাকে বলেছেন, ‘আমাদের দেশের ‌স্বরাষ্ট্র মন্ত্রক, বিদেশ মন্ত্রক এবং ক্রীড়া মন্ত্রক সব বিভাগই পাকিস্তান ফুটবল দলকে সাফ কাপে অংশগ্রহণ করার সবুজ সংকেত দিয়েছে। কিন্তু ওদেশ থেকে এখনও অনুমতি পায়নি। অংশগ্রহণকারী সব দেশই ভিসা পেয়েছে।’‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!