Advertisement
  • দে । শ
  • জুন ২৯, ২০২৪

উত্তপ্ত সন্দেশখালি এখন শান্ত। শিশুদের স্কুলমুখী করে তুলতে বিশেষ উদ্যোগ।

আরম্ভ ওয়েব ডেস্ক
উত্তপ্ত সন্দেশখালি এখন শান্ত। শিশুদের স্কুলমুখী করে তুলতে বিশেষ উদ্যোগ।

গত কয়েক মাসে ঝড় বয়ে গেছে সন্দেশখালির ওপর দিয়ে। লাঠি, পুলিশ টহল, ১৪৪ ধারা, রাস্তায় যেখানে সেখানে ব্যারিকেড, অবরোধ আগুন কিনা চলেছে দিনের পর দিন। সেই অস্থিরতার দিনগুলির ব্যাপক প্রভাব পড়েছে শিশু মনের ওপরে। ধর্ষণ, জমি দখল, মহিলাদের ওপর নির্যাতন এই সব নানা শব্দের বিপুল প্রয়োগ, টিভিতে তার প্রদর্শন দেখতে দেখতে ছোটরাও যেন ‘‌বড়’‌ হয়ে গেছে রাজনৈতিক ক্ষমতা দখলে অলিন্দে। শিশুরা ঘরবন্দী থাকতে থাকতে কালোদিনগুলি দেখে বইয়ের পড়া ভুলে গেছে। এখন সন্দেশখালি শান্ত। ভোটের পর আর নতুন করে অশান্তি দানা পাকে নি। শিশুদের স্কুল মুখী করতে বিশেষ উদ্যোগ নিলেন সন্দেশখালি ২ ব্লকের পঞ্চায়েত সমিতির শিক্ষা, সংস্কৃতি, তথ্য, ক্রীড়া স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ মেঘনাদ মন্ডল। মূলত কর্মাধ্যক্ষেরই উদ্যোগে আজ জেলিয়াখালি পূর্ব খন্ড আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হল বিশেষ কর্মসূচি। শিশুদের সকলকে কীভাবে আবার স্কুলে আনা যায়। সেখানে উপস্থিত ছিলেন ব্লকের ৩৬ টি আইসিডিএস কেন্দ্র, ১৬ টি প্রাথমিক বিদ্যালয়, ৪ টি শিশু শিক্ষা কেন্দ্রে শিক্ষক সহায়িকারা। সন্দেশখালি ২ ব্লকের বিডিও অরুণ কুমার সামন্ত, স্কুল পরিদর্ষক নবকুমার রায়, শিক্ষা কর্মাধ্যক্ষ মেঘনাদ মন্ডল , উপপ্রধান ধরণীধর পান্ডা প্রমুখ। ছিলেন বিভিন্ন পঞ্চায়েতের সদস্যরাও। শিক্ষা কর্মাধ্যক্ষ মেঘনাদ মন্ডল বলেন, সম্প্রতি কল্যানী গান্ধি ভবনে উত্তর ২৪ পরগনা, নদিয়া, হুগলি জেলার শিক্ষা কর্মাধ্যক্ষদের নিয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। সেখানে স্কুল ছুট রোধে নানা বিষয় আলোটনা ও প্রশিক্ষন দেওয়া হয়েছে। তারই প্রয়োগ এবার সন্দেশখালি ২ ব্লকে করা হবে। তিনি বলেন, ৩ থেকে ৬ বছরের শিশুদের আমরা ১০০ শতাংশ স্কুলে বা শিশু বিকাশ কেন্দ্রে আনতে চাই। সেখানে শুধু মাত্র পড়াশুনোর বিষয়টির ওপরে আমরা গুরুত্ব দিতে চাই। আর কোন বিষয় খবরদারি করা হবে না। খেলাধুলো, গান, কবিতার মাধ্যমে শিশুদের লেখাপড়াকে আরও আকর্ষনীয় করে তোলা হবে। যাতে শিশুদের স্কুলে বা শিশু শিক্ষা কেন্দ্রে পড়াশুনোর আগ্রহ বাড়ে। সন্দেশখালিতে এটাই আমাদের চ্যালেঞ্জ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!