- এই মুহূর্তে
- জানুয়ারি ২৮, ২০২২
সন্ধ্যা মুখোপাধ্যায় স্থিতিশীল, অক্সিজেনের মাত্রা স্বাভাবিক
শুক্রবার হাসাপাতাল সূত্রে জানানো হয়েছে, সন্ধ্যা মুখোপাধ্যায়ের অবস্থা স্থিতিশীল । ৫ সদস্যের মেডিক্যাল বোর্ড তাঁর চিকিৎসায় নিযুক্ত। কোভিড ছাড়াও একাধিক শারীরিক সমস্যা রয়েছে তাঁর। গলার ফিমার অস্থিতে একটি ফ্র্যাকচার রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এছাড়াও মাল্টি অর্গান ডিসফাংশন সমস্যাও দেখা দিচ্ছে নবতিপর দেহে। তবে চিকিৎসায় সাড়া দিচ্ছেন সন্ধ্যা। ভেসো ড্যায়াপ্রেসার সাপোর্টের মাধ্যমে তাঁর দেহের বায়ুচাপ নিয়ন্ত্রণ করা হচ্ছে৷ অক্সিজেন স্যাচুরেশনও বর্তমানে স্বাভাবিক রয়েছে। কোভিডের অন্যতম উপসর্গ জ্বরের সমস্যা আর নেই বলেই জানিয়েছেন চিকিৎসকেরা।
❤ Support Us







