- এই মুহূর্তে দে । শ
- জুন ৬, ২০২৬
শনিবার দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা, উত্তরে অব্যাহত প্রাক-বর্ষা
দক্ষিণবঙ্গে কখনো ঝড়বৃষ্টি, কখনো আবার হাঁসফাঁস করা গরম— এই দুইয়ের দোলাচলে কার্যত নাজেহাল সাধারণ মানুষ। শুক্রবারের ঝড়বৃষ্টির দাপটে সাময়িক স্বস্তি মিলেছিল, পূর্বাভাস অনুযায়ী, শনিবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে। ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে হুগলি, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায়। ও এ আরাম বেশিদিন স্থায়ী হবে না বলে ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
কলকাতাতেও শনিবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা প্রবল। সকাল থেকেই আকাশে মেঘের আনাগোনা। তবে বৃষ্টির সঙ্গেও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৯.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১.৮ ডিগ্রি বেশি। অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা ৩২.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩.১ ডিগ্রি কম।
তবে বৃষ্টির পর্ব দীর্ঘস্থায়ী হবে না। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, নতুন সপ্তাহ থেকেই দক্ষিণবঙ্গে ফের তাপমাত্রা বাড়তে শুরু করবে। কয়েকটি জেলায় পারদ ৩৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যেতে পারে। ফলে আবারও অস্বস্তিকর গরমে ভুগতে হতে পারে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের।
অন্যদিকে উত্তরবঙ্গে ইতিমধ্যেই শুরু হয়েছে প্রাক-বর্ষার বৃষ্টি। আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির অনুকূল পরিস্থিতি বজায় থাকবে। এর জেরে সেখানে মনোরম ও তুলনামূলকভাবে স্বস্তিদায়ক আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা রয়েছে।
❤ Support Us








