- এই মুহূর্তে দে । শ
- মে ১, ২০২৩
বিবাহ বিচ্ছেদ মামলায় ছয় মাস অপেক্ষার নিয়মে বদল, রায় শীর্ষ আদালতের
বিবাহবিচ্ছেদের ক্ষেত্রে বাধ্যতামূলক ছয়মাস অপেক্ষার নিয়মে ক্ষেত্র বিশেষে বদল আনল দেশের শীর্ষ আদালত । যে বিচ্ছেদ অবসম্ভাবী, সেক্ষেত্রে পারস্পরিক সম্মতির ভিত্তিতে বিবাহবিচ্ছেদের জন্য ছয় মাসের বাধ্যতামূলক অপেক্ষার যে মেয়াদ, তা বাতিল করলো সু্প্রিম কোর্ট । ঐতিহাসিক এই রায়কে স্বাগত জানিয়েছেন বিবাহবিচ্ছেদ বিশেষজ্ঞরা । তার মনে করেন, এই নিয়ম বদলে বিচারালয়ে বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত মামলার ভার অনেকাংশেই কমবে ।
বিচারপতি সঞ্জয় কিষাণ কৌল, সঞ্জীব খান্না, এএস ওকা, বিক্রম নাথ এবং জে কে মহেশ্বরীর একটি সংবিধান বেঞ্চ, সোমবার এসংক্রান্ত এক মামলার বিচারে বলেছেন, কোন কোন ক্ষেত্রে অপেক্ষা অপরিহার্য নয়, সেই কারণগুলিকে চিহ্নিত করেছে শীর্ষ আদালত । বিচারালয়ের নির্দেশে তার পূর্ণাঙ্গ উল্লেখ করা হবে । পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ আরো বলেছেন, সংবিধানের ১৪২ ধারা অনুযায়ী দেশের শীর্ষ আদালত, বিচারাধীন কোনও মামলার প্রয়োজনে বিধির বদল বা রূপান্তর করতে পারে, বাতিলও করতে পারে । সংবিধানের সেই বিশেষ ধারায় প্রদত্ত ক্ষমতানুসারেই বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত চলতি আইনে তাঁরা এই বিশেষ বদল এনেছেন । এক্ষেত্রে রক্ষণাবেক্ষণ, ভরণপোষণ এবং শিশুদের অধিকার, এই তিন বিষয়ে ন্যায়সঙ্গত ভারসাম্য রক্ষার ক্ষেত্রকেও গুরুত্ব দিয়েছেন ওই সাংবিধানিক বেঞ্চ।
হিন্দু বিবাহ আইনের ১৩বি ধারা অনুযায়ী, বিবাহবিচ্ছেদের জন্য যে বাধ্যতামূলক অপেক্ষার সময়সীমা, তা কমনোর আর্জিতেই সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয় । সাত বছর আগে, বিচারপতি শিব কীর্তি সিং এবং আর ভানুমাথি (উভয় অবসরপ্রাপ্ত) এর একটি ডিভিশন বেঞ্চ, এই মামলার স্থানান্তর আবেদনের ভিত্তিতে, শীর্ষ আদালতের পাঁচ বিচারপতির বেঞ্চের কাছে মামলাটি বিবেচনার জন্য পাঠান । গতবছর ২৯ সেপ্টেম্বর বাদি এবং বিবাদির যুক্তি পেশের আটমাস পর এই রায় দিল শীর্ষ আদালত ।
❤ Support Us






