- এই মুহূর্তে দে । শ
- জুলাই ২৯, ২০২৪
সংরক্ষণ প্রশ্নে ‘সুপ্রিম’ ধরাশায়ী নীতীশ কুমারের সরকার
সংরক্ষণ প্রশ্নে বড় ধাক্কা খেল বিহার সরকার। রাজ্যে ৬৫শতাংশ সংরক্ষণ নিয়ে পাটনা হাইকোর্টের সিদ্ধান্তে শিলমোহর দিল শীর্ষ আদালত। পাটনা আদালতের সিদ্ধান্তে কোনোরকম স্থগিতাদেশ দিতে অস্বীকার করেছে আদালত।
তবে সেপ্টেম্বর মাসে আদালতের বিস্তারিত শুনানি হবে ।পাটনা হাইকোর্টের থেকে প্রত্যাখ্যাত হওয়ার পর সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায় নীতিশ কুমারের নেতৃত্বাধীন বিহার সরকার। সোমবার সেই আবেদন খারিজ করল আদালত।
বিহার সরকার রাজ্যে সরকারি চাকরি ও শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য অনগ্রসর শ্রেণির সংরক্ষণ বৃদ্ধি করে ৬৫ শতাংশ করেছিল যা পটনা হাইকোর্ট বাতিল করে দেয়।অনগ্রসর শ্রেণী, তফশিলি জাতি ও তফশিলি উপজাতিদের সরকারি চাকরি ও শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিতে সংরক্ষণের সীমা ৫০ শতাংশ থেকে বৃদ্ধি করে ৬৫ শতাংশ করা হয়।
সেই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে বেশ কয়েকটি আবেদন জমা পড়ে। গত মার্চে এই সংক্রান্ত আবেদনের শুনানির পরে হাইকোর্ট রায় সংরক্ষণ করে। গত ২০ জুন হাইকোর্টের রায়ে ধাক্কা খায় বিহার সরকার।রাজ্যে মোট সংরক্ষণ ৭৫ শতাংশে পৌঁছে যায়। কারণ রাজ্যে আর্থিকভাবে পিছিয়ে পড়াদের জন্য ১০ শতাংশ সংরক্ষণও রয়েছে, যা পুরোপুরিই সংবিধান বিরোধী। এদিকে নীতিশ কুমারের দলের অন্যতম প্রধান নির্বাচনী এজেন্ডা ছিল ওই সংরক্ষণের বিল। ফলে বিহারের শাসক দল এখন শাঁখের করাতের মধ্যে পড়েছে।
❤ Support Us







