- এই মুহূর্তে দে । শ
- জানুয়ারি ২৭, ২০২৫
শীর্ষ আদালতে ফের পিছিয়ে গেল ২৬০০০ চাকরি বাতিল মামলার শুনানি, ১০ ফেব্রুয়ারি চুড়ান্ত রায় ঘোষণা?
নিয়োগ প্রক্রিয়ায় বৈধ এবং অবৈধদের বাছাই করা সম্ভব না হলে বাতিল হতে পারে পুরো প্যানেল। হতে পারে নতুন করে পরীক্ষা।
সোমবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার এজলাসে উঠেছিল ২৬ হাজার চাকরি বাতিলের মামলার শুনানি। গত শুনানিতে শীর্ষ আদালত মূলত যোগ্য এবং অযোগ্য চাকরিপ্রাপকদের বাছাই করার উপরে জোর দিয়েছিল। এদিনও সেই একই বিষয় নিয়ে জানতে চাওয়া হয়। এদিন পুরো প্যানেল বাতিলের পক্ষে সওয়াল করেন আইঞ্জীবি বিকাশরঞ্জন ভট্টাচার্য ও ফিরদৌস শামিম। তিনি বলেন, ‘পুরো নিয়োগ প্রক্রিয়া দুর্নীতিগ্রস্ত। তাই সমস্ত প্যানেল বাতিলের দাবি করছি।’ তাঁর বক্তব্য, একটি জিনিস বাছাই করতে গেলে অন্যটি নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। সেটি বাছাই করতে গেলে আবার আর একটি নিয়ে প্রশ্ন উঠছে। কারা বৈধ, কারা অবৈধ সে সংক্রান্ত তথ্য কারো কাছে নেই। তিনি আরো বলেন, “এই মামলায় যারা নিয়োগ প্রক্রিয়া চালিয়েছে, প্রত্যেকেই দুর্নীতির অংশ। চাকরিপ্রার্থীদের থেকে ৭-১০ লক্ষ টাকা করে নিয়ে চাকরি দেওয়া হয়েছে। এক একটি প্রতিষ্ঠান কোটি কোটি টাকা কামিয়েছে। এরপর তাঁরা আদালতে প্রস্তাব দেন আবার নতুন করে পরীক্ষা নেওয়ার জন্য। তাতে যোগ্য প্রার্থীদের নাম স্পষ্টভাবেই সামনে চলে আসবে বলে মত আইনজীবির। নতুন করে পরীক্ষা নেওয়া কতটা কঠিন, জানতে চান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। এর উত্তরে বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, অনেকে আবেদন না করেও চাকরি পেয়ে গিয়েছেন। সে ক্ষেত্রে যাঁরা চাকরির আবেদন করেছিলেন, তাঁদের আবার নতুন করে পরীক্ষা নেওয়া যেতে পারে।
এদিন প্রায় ২ ঘণ্টা ধরে চলে চাকরি বাতিল মামলার শুনানি। মামলাকারী চাকরীপ্রার্থীদের বক্তব্য শোনেন প্রধান বিচারপতি। ওএমআর শিটের নম্বর নিয়ম মেনে হয়েছে কি না এই প্রশ্ন করা হলে মামলাকারীদের হয়ে আইনজীবি বিকাশরঞ্জন বলেন নিয়ম মেনে কিছুই হয় নি। আদালতে মামলা দায়ের হবার পর ওএময়ারশিট প্রকাশিত হয়েছিল। কিন্তু পরীক্ষার ফল অনে আগে হয়ে গেছিল বলে অভিযোগ তাঁর। তিনি বলেছেন, পুরো নিয়োগ প্রক্রিয়া নিয়েই প্রশ্ন রয়েছে। গোটা প্রক্রিয়া বিতর্কিত। তাই গোটা প্যানেল বাতিল করা উচিত। রাজ্যের উচিত ছিল স্বচ্ছভাবে কাজ করা। কিন্তু রাজ্য, স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদ প্রত্যেকে আলাদা আলাদা কথা বলেছে। কারও কথার মিল পাওয়া যাচ্ছে না।” আইনজীবী ফিরদৌস শামিম জানান, প্রাথমিক ভাবে তাঁর মনে হয়েছে একাদশ-দ্বাদশ শ্রেণির জন্য নিয়োগের ক্ষেত্রে প্রথম দু’টি কাউন্সেলিং সঠিক পদ্ধতিতে হয়েছে। এর পরের কাউন্সেলিংগুলি হয়েছে মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে। একই ভাবে নবম-দশম শ্রেণির জন্য নিয়োগের ক্ষেত্রে তৃতীয় কাউন্সেলিং পর্যন্ত পদ্ধতি মানা হয়েছে। তার পরের কাউন্সেলিংগুলি মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে করা হয়েছে।
যদিও নতুন করে নিয়োগের বিষয়টিতে এক্ষুণি একমত হতে পারছে না সুপ্রিম কোর্ট। বিকাশরঞ্জনের সওয়ালের প্রেক্ষিতে প্রধান বিচারপতি বলেছেন, “নতুন করে নিয়োগ মানে অনেক জটিলতা।” এর উত্তরে বিকাশ বলেছেন, “কিছু ঝামেলা সহ্য করে যারা পরীক্ষায় বসেছিলেন শুধু তাঁদেরই সুযোগ দেওয়া উচিত।’ এরপর বিচারপতি খান্না জিজ্ঞেস করেন “যারা কেবলমাত্র পরীক্ষায় বসেছিলেন তাঁদের?” মামলাকারীদের আইনজীবীর তরফে জানানো হয়, “হ্যাঁ এবং বয়ঃসীমা তুলে দেওয়াও দরকার।”
সোমবার শুনানির আগে প্রধান বিচারপতি স্পষ্ট জানিয়েছিলেন যোগ্য ও অযোগ্যদের কলকাতা হাইকোর্টের ২০১৬ সালেরত রায়কে বহাল রেখে পুরো প্যানেল বাতিল করা হবে না কি যোগ্য-অযোগ্য প্রার্থীদের আলাদা করে সীদ্ধান্ত গ্রগণ করা হবে সেই নিয়েই বিবেচনা করা হচ্ছে। ইতিমধ্যে সিবিআই যোগ্য-অযোগ্য প্রার্থীদের তালিকা তৈরি করেছে। যদিও বিষয়টি নিয়ে এদিনও স্বাভাবিকভাবেই কোনও নির্দেশ দেননি প্রধানবিচারপতি। এই মামলার পরবর্তী শুনানি আগামী ১০ ফেব্রুয়ারি। ওই দিন এই মামলার চূড়ান্ত শুনানি হতে পারে বলে জানা যাচ্ছে।
গতবছর ২৬ হাজার শিক্ষক বাতিল মামলায় চুড়ান্ত রায় দিয়েছিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ ২০১৬ সালের এসএসসির নিয়োগ প্রক্রিয়ার সম্পূর্ণ প্যানেল বাতিল করার নির্দেশ দেন। এরফলে চাকরি বাতিল হয়েছিল হবু শিক্ষকদের। হাইকোর্টের সেই রায়কে চ্যলেঞ্জ করে শীর্ষ আদালতে আবেদন করে রাজ্য। চাকরীহারাদের একাংশ এবং মধ্যশিক্ষা পর্ষদের তরফের মামলা করা হয়। গত ৭ মে সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ চাকরি বাতিল মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয়।
❤ Support Us








