Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জানুয়ারি ৭, ২০২৫

বেনিয়মের অভিযোগে বিহার পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা বাতিলের মামলা করুন পাটনা আদলতে, নির্দেশ সুপ্রিম কোর্টের

আরম্ভ ওয়েব ডেস্ক
বেনিয়মের অভিযোগে বিহার পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা বাতিলের মামলা করুন পাটনা আদলতে, নির্দেশ সুপ্রিম কোর্টের

মঙ্গলবার সুপ্রিম কোর্টে শুনানি ছিল বিহার পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় অনিয়ম ও প্রশ্ন ফাঁস সংক্রান্ত মামলার। এছাড়াও বিক্ষোভকারী ছাত্রদের উপর পুলিশি দমন-পীড়নের অভিযোগের মামলা ছিল। সুপ্রিমকোর্ট সেই আবেদন শুনতেই রাজি হলেন না। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমার, কে ভি বিশ্বনাথনের ডিভিশন বেঞ্চ মামকারীদের পাটনা হাইকোর্টে আবেদনের পরামর্শ দেন।

ছাত্রপক্ষের হয়ে আনন্দ লিগ্যাল এইড ফোরাম ট্রাস্ট কোর্টে তাঁদের আবেদনটি বিবেচনা করার অনুরোধ জানিয়েছিল। যদিও আদালত তাঁদের আবেদন শুনতে রাজি না হওয়ায় তাঁরা বলেছেন, ‘গোটা দেশ দেখেছে বিপিএসসি পরীক্ষা বাতিলের দাবিতে থাকা শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর পুলিশ কীভাবে নির্মম অত্যাচার করেছে।’ তাঁরা আরও বলেছেন, ‘প্রশ্নপত্র ফাঁস এখন বিহারে নিত্য দিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে।’

এ প্রসঙ্গে, ডিভিশন বেঞ্চ বলেছিলেন, ‘আমরা আপনাদের অনুভূতি বুঝতে পারছি। কিন্তু সংবিধানের ২২৬ অনুচ্ছেদের ধারা অনুযায়ী, সুপ্রিম কোর্ট কখনো সরাসরি কোন কেস নিতে পারে না। আপনারা প্রথমে পাটনা হাইকোর্টে আবেদন করুন।

আবেদনকারীরা বারবার অভিযোগ জানাচ্ছেন বিহার পাবলিক সার্ভিস কমিশনের প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে বলে। তাঁরা এ নিয়ে পরীক্ষা বাতিলের বিক্ষোভ শুরু করলে পুলিশ বলপ্রয়োগ করে।

জন সুরজ পার্টির নেতা প্রশান্ত কিশোরকে সোমবার নিশর্ত মুক্তি দেয় পাটনা কোর্ট। আদালত জানিয়েছিল, জামিন পাওয়ার পর তিনি আর অনশন কিংবা বিক্ষোভ প্রদর্শন করতে পারবেন না। এই শর্তে জামিন নিতে রাজি হননি পিকে। বদলে জেলেই অনশন চালিয়ে যাওয়ার কথা ঘোষণা করেন। মঙ্গলবার জেলেই অসুস্থ হয়ে পড়ায় তাঁকে তড়িঘড়ি মেদান্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এ দিন সকাল থেকেই ডিহাইড্রেশনের সমস্যায় ভুগছিলেন প্রশান্ত কিশোর। তাঁর পেটে ইনফেকশন হয়েছে বলেও খবর তাঁর পার্টি সূত্রে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!