- এই মুহূর্তে দে । শ
- ফেব্রুয়ারি ২১, ২০২৩
দাবি তীর-ধনুকের, মঞ্জুর উদ্ধবের আর্জি।বুধবার শুনানি শীর্ষ আদালতে
উদ্ধবকে অকেজো করে তুলতে মরিয়া শিণ্ডে গোষ্ঠী
প্রতীক সমস্যা নিয়ে সোমবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন উদ্ধব ঠাকরের শিবসেনা। সম্প্রতি উদ্ধব বলেছেন, তাঁর দলের প্রতীক চিহ্ন চুরি হয়ে গেছে। তাঁর কটাক্ষ সরাসরি নির্বাচন কমিশন আর মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডের বিরুদ্ধে। নির্বাচন কমিশন শনিবার জানিয়ে দেয়, শিবসেনার তীর-ধনুক শিণ্ডের ভাগে পড়ল। এই সিদ্ধান্ত প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েন উদ্ধব। নির্বাচন কমিশনকে একহাত নিয়ে বলেন, এরকম কমিশনের দরকার নেই। ভেঙ্গে দেওয়া হোক এবং কমিশনের পদাধিকারীদের ভোট করে বেছে নেওয়া হোক। উদ্ধবের প্রতিক্রিয়ার প্রতিক্রিয়া ব্যক্ত করেনি শিণ্ডে গোষ্ঠী। তাঁরা নিঃশব্দে তামাশা দেখছে। এতে আরো বেশি জ্বলে উঠল উদ্ধ্ববের শিবসেনা। তাঁরা সর্বোচ্চ আদালতের হস্তক্ষেপ দাবি করে মামলা করলেন। সুপ্রিম কোর্ট জানিয়েছে আগামীকাল সাড়ে তিনটে নাগাদ প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ প্রথমে মামলার কাগজপত্র পড়ে দেখবে। তারপর শুনানির রায় ঘোষণা করবে।
বল শিণ্ডে গোষ্ঠীর কোর্টে। পাশে আছে নির্বাচন কমিশন এবং সরকার। শিণ্ডেরা কেবল প্রতীক চিহ্ন দখল করে বসে থাকবেন মনে হয় না। বিধানসভায় সংখ্যার নিরিখে উদ্ধব গোষ্ঠী শিণ্ডেদের তুলনায় এগিয়ে থাকলেও তাঁদের অকেজো করে দিতে জোট সরকার ঐক্যবদ্ধ। দলছুট শিণ্ডে বিজেপির কোলে উপবিষ্ট। অতএব ক্ষমতা পুরোপুরি তাঁর গোষ্ঠীরই দখলে। এরকম পরিস্থিতিতে উদ্ধবদের সমস্যা বাড়বে। ২০০০ কোটি টাকায় দলের প্রতীক চিহ্ন বেহাত হয়ে গেছে বলে যে অভিযোগ তুলেছিলেন সঞ্জয় রাউত, তা এখনও অপ্রমাণিত।
❤ Support Us






