Advertisement
  • দে । শ
  • জুন ১৩, ২০২৬

নাবালিকা হত্যা, যাবজ্জীবন যুবকের

আরম্ভ ওয়েব ডেস্ক
নাবালিকা হত্যা, যাবজ্জীবন যুবকের

যাত্রীবাহী বাসের মধ্যে প্রকাশ্যে নাবালিকার গলা কেটে খুনের দায়ে ইজাজুল সেখ ওরফে বাবু সেখ নামে এক যুবককে যাবজ্জীবন কারদণ্ডের নির্দেশ দিল কাটোয়া মহকুমা ফাস্ট ট্রাক আদালত। যাবজ্জীবন কারাদণ্ডের সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানার নির্দেশ দিলেন ফাস্ট ট্রাক আদালতের  বিচারক রুদ্রপ্রসাদ রায়।

নিহত আরসিদা খাতুন (১৪) অষ্টম শ্রেনীর ছাত্রী ছিল। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় তাকে খুন হতে হয়েছে বলে তার মা ঝর্ণা বিবি জানান। আরসিদা খাতুন ও ইজাজুল সেখ দুজনেই কাটোয়ার হরিপুর গ্রামের বাসিন্দা। ইজাজুলের শাস্তির নির্দেশে খুশি আরসিদা খাতুনের পরিবার।

কাটোয়া মহকুমা আদালত সূত্রে জানা যায় ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর দুপুরের দিকে কাটোয়া থানার হরিপুর গ্রামের বাসিন্দা নাবালিকা  আরসিদা খাতুন (১৪) ওরফে জ্যোতি তার মাসির সঙ্গে বাসে চেপে কেতুগ্রামের আরনা গ্রামে যাচ্ছিল। কোমরপুর বাসস্ট্যান্ডের কাছে প্রকাশ্য দিনের বেলায় অন্যান্য যাত্রীদের সামনেই ইজাজুল সেখ ওরফে বাবু সেখ  ছুরি দিয়ে আরসিদার গলার নলি কেটে চম্পট দেয়।ঘটনাস্থলেই আরসিদার মৃত্যু হয়। কেতুগ্রাম থানার  পুলিশ মৃতদেহ সমেত বাসটি থানায় নিয়ে যায়। তদন্ত শুরু করে। ঘটনার কয়েকঘন্টা পর রাতের দিকে কেতুগ্রামের কুমোরপুরের কাছে মাঠ থেকে অভিযুক্ত  ইজাজুলকে পুলিশ গ্রেপ্তার করে। অভিযুক্তকে ২৩ মাস বিচারাধীন অবস্থায় রেখে বিচারপর্ব শেষ হল। সরকারি আইনজীবী ইমরান কাশেম বলেন, এই খুনের ঘটনাটি বিরলের মধ্যে বিরলতম ঘটনা। তবুও বিচারক অপরাধীর প্রথম অপরাধ বলে যাবজ্জীবন শাস্তি দিলেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!