Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুলাই ২০, ২০২৪

গৌড়েশ্বর নদী চরে ম্যানগ্রোভ লাগিয়ে সুন্দরবন বাঁচানোর অঙ্গীকার বিজ্ঞান কর্মীদের

আরম্ভ ওয়েব ডেস্ক
গৌড়েশ্বর নদী চরে ম্যানগ্রোভ লাগিয়ে সুন্দরবন বাঁচানোর অঙ্গীকার বিজ্ঞান কর্মীদের

সুন্দরবনকে একমাত্র রক্ষা করতে পারে ম্যানগ্রোভ। বিশেষজ্ঞদের মত তাই। ম্যানগ্রোভ অরণ্যের ঢাল ছিল বলেই বড় বড় প্রাকৃতিক ঝড় ঝঞ্ঝা থেকে সুন্দরবন রক্ষা পেয়েছে। এটাই আশঙ্কার, উন্নয়নের নামে দিন দিন ম্যানগ্রোভ ধংস চলছে। সুন্দরবনের নদী বাঁধ বাঁচাতে হিঙ্গলগঞ্জের রূপমারি গৌড়েশ্বর নদীর চরে ম্যানগ্রোভ রোপণ করল বিজ্ঞান কর্মীরা। ‘‌বাঁচলে সুন্দরবন, বাঁচবে তুমিও’‌ স্লোগান নিয়ে সুন্দরবনকে তার স্বাভাবিক রূপ ফিরিয়ে দিতে পারে একমাত্র ম্যানগ্রোভ।

অরণ্য সপ্তাহকে সামনে রেখে হিঙ্গলগঞ্জের রূপমারি গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ রূপমারি নদীর চর বরাবর  ম্যানগ্রোভ বাদাবন গড়ে তুলতে নেমে পড়লেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের শাখা  ইছামতী বিজ্ঞান কেন্দ্র ও নিউব্যারাকপুরের আচার্য প্রফুল্লচন্দ্র কলেজের এক দল উদ্যোগী। এই এলাকায়  নদী বাঁধ ব্যাপক ক্ষতি করেছিল ঘুর্ণীঝড় আমফান। এখনও সেই ভয়ে সিটিয়ে থাকেন এখানকার কয়েক ’‌শ পরিবার। বাঁধ সংলগ্ন পরিবারের সদস্যরা এদিন ম্যানগ্রোভ রোপনে শামিল হল।

উদ্যোক্তা সংগঠনের তরফে  উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উত্তর ২৪ পরগনা জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য পার্থ মুখার্জী, জেলা সহ-সম্পাদক  প্রদীপ্ত সরকার, আচার্য প্রফুল্লচন্দ্র কলেজের  অধ্যাপিকা  সুনন্দা বিশ্বাস, নবনীতা গিরি, অধ্যাপক সৌম্যশিস পাল, রাম প্রসাদ মুখোপাধ্যায়, মৌলী সাহা, দীপঙ্কর পাত্র। কয়েক শ ম্যানগ্রোপ তাঁরা রোপন করেন। সেগুলি  বাঁচাতে  নদীর চর ঘিরে ফেলা হয়েছে বাঁশ ও জাল দিয়ে। এবং আগামী ২ বছর ম্যালগ্রোভ চারাগুলিকে  রক্ষণাবেক্ষণ করে বড়ো করে তোলার অঙ্গীকার গ্রহন করেন গ্রামের মহিলারা। ইছমতী বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক প্রদীপ্ত সরকার বলেন, ‘‌প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে সুন্দরবনের নদী বাঁধকে রক্ষা করতে পারে একমাত্র ম্যানগ্রোভ।  সুন্দরবনের নদী বাঁধ রক্ষার স্বার্থে অসংখ্য জায়গায় ম্যানগ্রোভ অরণ্য গড়ে তোলার আবেদন করেছি আমরা। জীববৈচিত্রকে রক্ষা করতে সুন্দরবনকে সুন্দর ও সুরক্ষিত রাখার দায়িত্ব আমাদেরকেই নিতে হবে।’‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!