Advertisement
  • দে । শ
  • মার্চ ২৯, ২০২৫

ভাগীরথী নদীতে নিখোঁজ কলেজ ছাত্র

আরম্ভ ওয়েব ডেস্ক
ভাগীরথী নদীতে নিখোঁজ কলেজ ছাত্র

বর্ধমান শহর থেকে ৬০ কিমি বাইকে চালিয়ে এসে ভাগীরথীতে স্নান করতে এসে তলিয়ে গেল কলেজ ছাত্র। নিখোঁজ রোহিত দেবনাথের (২০) বাড়ি বর্ধমান শহরের কালনা গেট সংলগ্ন নারীমোর এলাকায়। ঘটনাটি ঘটে শনিবার সকাল সাড়ে সাতটা নাগাদ কালনা ১ নং ব্লকের কৃষ্ণদেবপুর গ্রাম পঞ্চায়েতের পিয়ারিনগর জিবিএম ইটভাটার ঘাটে। নিখোঁজ হয়ে যাওয়ার পর নৌকা নিয়ে বহু খোঁজাখুঁজি করেও সন্ধ্যা পর্যন্ত সন্ধান মেলেনি।

কালনা থেকে বিপর্যয় মোকাবেলা দলের কর্মীরা এসে ওই ছাত্রের সন্ধানে তল্লাশি শুরু করেছে। রোহিত বর্ধমান রাজ কলেজের স্নাতক স্তরের সেকেন্ড ইয়ারের ছাত্র। শনিবার ভোরে ভাগ্নে সায়ন বিশ্বাসকে নিয়ে গঙ্গা স্নানের উদ্দেশ্যে বের হয়। ভাগীরথীতে স্নান করতে নেমে দুজনেই তলিয়ে যায়। সায়ন সাঁতার জানায় কোনরকমে ডাঙ্গায় উঠলেও রোহিত পারেনি। এলাকার লোকজনের সঙ্গে কথা বলে জানা গেল, এই ঘাটটি খুবই বিপজ্জনক। নদীর ঘূর্ণিস্রোতের জন্য ঘাটের কাছেই বিরাট খাদ তৈরি হয়েছে। সেই খাদে পড়লে সাঁতার না জানা মানুষরা আর উঠতে পারে না। এই ঘাটে এইরকমই দুর্ঘটনা ঘটেছিল ২০২৩ সালের ২২ অক্টোবর। স্নান করতে গিয়ে নিখোঁজ হয়ে যায় মামা-ভাগনে। মামা অভ্র বসাকের (১৭) বাড়ি কালনা থানার ধাত্রীগ্রামের বিবিরজোলে ও ভাগনে সঞ্জু বসাকের (২২) বাড়ি হুগলি জেলার চন্দননগরে। দুর্গাপুর ইঞ্জিনিয়ারিং কলেজে পড়া সঞ্জু পুজোয় মামাদের বাড়ি এসেছিল। তারপরে এই দুর্ঘটনা ঘটে। ডুবুরি নামিয়েও তাদের সন্ধান মেলেনি। পরে তাদের মৃতদেহ ভাসমান অবস্থায় উদ্ধার হয়।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!