- দে । শ
- মে ২, ২০২৩
হোয়াইট হাউসে ইদ-উৎসবে ‘না’ নিউ জার্সির মেয়র খায়রুল্লাহকে। নীরব কেন বাইডেনের শ্বেতভবন ?
হোয়াইট হাউসের বিলম্বিত ইদ উৎসবে নিউ জার্সির মেয়র খায়রুল্লাহকে ঢুকতে দেয়নি আমেরিকার সিক্রেট সার্ভিস। খায়রুল্লাহ স্পষ্টবাদী, জনপ্রিয়, জনপ্রতিনিধি। ভূতপূর্ব প্রেসিডেণ্ট ডোনাল্ড ট্রাম্পের কট্টর সমালোচক বলে সুপরিচিত। মার্কিন শ্বেতভবনে বর্ণময় ইদ-উৎসব শুরু হওয়ার কিছুক্ষণ আগেই, সোমবার তাঁর কাছে ফোন আসে, তাঁর প্রবেশের অনুমতি দেয়নি সিক্রেট সার্ভিস। কারণ কী তা অবশ্য বলা হয়নি।
আমেরিকার ইসলামিক কাউন্সিলের নিউ জার্সি শাখাকে খায়রুল্লাহ জানিয়েছেন, সিক্রেট সার্ভিস তাঁকে হোয়াইট হাউসের ইদ-উৎসবে প্রবেশের অনুমতি দেয়নি। বাইডেন এদিন বিশ্ব রাজনীতি থেকে মুসলিম সমাজের সমস্যা— এরকম নানা বিষয় নিয়ে কথা বলেছেন। খায়রুল্লাহ মুসলিমদের মার্কিন প্রবেশের ওপর প্রশাসনিক নিয়ন্ত্রণের বিরুদ্ধে বরাবর প্রতিবাদে মুখর। নিজে দক্ষ প্রশাসক এবং বাংলাদেশ , সিরিয়া সহ বহু দেশে স্বেচ্ছাসেবামূলক কাজে যোগ দিয়েছেন। এরকম একজন জনপ্রতিনিধিকে হোয়াইট হাউসে ইদের মতো বড়ো উৎসবে যোগদান থেকে কেন বঞ্চিত করল সিক্রেট সার্ভিস, এ ব্যাপারে সার্ভিসের মুখপাত্র অ্যান্টনি গুগলিয়েলমি খবরটির সত্যতা স্বীকার করলেও কোনো মন্তব্য করতে রাজি হননি। হোয়াইট হাউসও বিষয়টি নিয়ে সতর্ক নীরবতা অবলম্বন করে রেখেছে।
❤ Support Us







