Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • নভেম্বর ১৯, ২০২৫

অন্ধ্রের জঙ্গলে লাগাতার অভিযান, হিডমার পরে এবার খতম আরও সাত মাওবাদী

আরম্ভ ওয়েব ডেস্ক
অন্ধ্রের জঙ্গলে লাগাতার অভিযান, হিডমার পরে এবার খতম আরও সাত মাওবাদী

অন্ধ্রপ্রদেশের মেরেদুমিল্লি জঙ্গলে মঙ্গলবার সকালে সিপিআই (মাওবাদী)-এর কেন্দ্রীয় কমিটির সদস্য মাধভি হিডমার মৃত্যুর পর শুরু হওয়া নিরাপত্তাবাহিনীর তল্লাশি অভিযান বুধবারও অব্যাহত থাকে। গতকাল থেকেই এ এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছিল পুলিশ, যার মধ্যে আজ পুলিশের সঙ্গে সংঘর্ষে আরও সাত মাওবাদী নিহত হয়েছেন।

এদিন সকালে আলুরি সীতারামরাজু জেলার মারেদুমিল্লি জঙ্গলে পুলিশের চিরুনি তল্লাশির সময় একদল মাওবাদীর সঙ্গে গুলির লড়াই শুরু হয়। দুপক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষে তিনজন মহিলা মাওবাদী সদস্যসহ সাত মাওবাদী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সিপিআই (মাওবাদী) কেন্দ্রীয় কমিটির সদস্য টিপ্পিরি তিরুপতি (দেবজি) ও আজাদের নামও শোনা যাচ্ছে। মৃতদেহগুলি শনাক্তকরণের জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে এবং ময়নাতদন্তের পর আরও তথ্য পাওয়া যাবে বলে জানা গেছে।

গত মঙ্গলবার ছত্তিসগড়ের সুকমা জেলা সীমান্তবর্তী আলুরি সীতারামরাজু জেলায় মাওবাদী দমন অভিযানে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছিলেন মাওবাদী সংগঠনের তরুণ নেতা মাধভি হিডমা, তাঁর স্ত্রী এবং আরও চার সঙ্গী। তাদের মৃত্যু নিরাপত্তাবাহিনীর জন্য একটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

এদিকে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে দেশের মাওবাদী আন্দোলন সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করার লক্ষ্য নিয়েছেন। গত এক দশকে মাওবাদী হামলায় প্রায় ৬ হাজারেরও বেশি নিরাপত্তারক্ষী ও সাধারণ মানুষ নিহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। কেন্দ্রীয় সরকারের মাওবাদী মুক্ত ভারত গড়ার লক্ষ্য আগামি দিনে আরও তীব্র হবে, এমনটাই আশাপ্রকাশ করছেন সংশ্লিষ্ট মহল।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!