Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • আগস্ট ২৭, ২০২৪

‌নবান্ন অভিযান আটকাতে বহুস্তরীয় নিরাপত্তা, পথে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী

আরম্ভ ওয়েব ডেস্ক
‌নবান্ন অভিযান আটকাতে বহুস্তরীয় নিরাপত্তা, পথে ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী

পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নবান্ন অভিযান আটকানোর জন্য ব্যপক নিরাপত্তা ব্যবস্থা করেছে প্রশাসন। কলকাতাকে রীতিমতো দূর্গে পরিণত করা হয়েছে। ছাত্রদের আটকাতে বহুস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা। মোতায়েন থাকছে ৬ হাজারেরও বেশি পুলিশ।

৯ আগস্ট কলকাতার আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে ৩১ বছর বয়সী চিকিৎসকের যৌন নির্যাতন ও হত্যার বিচারের দাবিতে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামে একটা ছাত্র সংগঠন নবান্ন অভিযানের ডাক দিয়েছে। এই প্রতিবাদ মিছিল আটকাতে তৎপর পুলিশ। সোমবার খেকেই ধর–পাকড় শুরু করেছে। ঘাটাল থেকে ৩ জনকে গ্রেফতার করে। সোমবার রাতে ছাত্র সমাজের ৪ জন হাওড়া স্টেশন থেকে নিখোঁজ হন। মঙ্গলবার সকালে পুলিশ জানিয়েছে, ওই ৪ জনকে ষড়যন্ত্র, খুন ও খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

নবান্ন অভিযান আটকাতে মঙ্গলবার সকাল থেকেই কলকাতা ও হাওড়ার বিভিন্ন রাস্তা বন্ধ করে দিয়েছে বন্ধ করে দিয়েছে পুলিশ। হাওড়া ব্রিজে কলকাতার দিকে ৫ জায়গায় অ্যালুমিনিয়ামের গার্ডওয়াল বসানো হয়েছে। একই সঙ্গে দেওয়া হয়েছে কাঠের সিজার ব্যারিকেড। হাওড়ার দিকে নবান্নে যাওয়ার পথে ৪ জায়গায় লোহার ব্যারিকেড তৈরি করা হয়েছে। বিক্ষোভকারীরা যাতে সেগুলি উপড়ে ফেলতে না পারে, তার জন্য রাস্তায় গর্ত খুঁড়ে বড় লোহার পাইপের সঙ্গে ব্যারিকেডগুলি ঝালাই করে দেওয়া হয়েছে।

কলকাতার বিভিন্ন রাস্তায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। কলকাতা থেকে দ্বিতীয় হুগলি সেতু দিয়ে হাওড়ার দিকে সমস্ত যানবাহন বন্ধ। এছাড়া জওহরলাল নেহেরু রোড, রেড রোড, নিউ রোড, ডাফরিন রোড, মেয়ো রোড, আউটরাম রোড, খিদিরপুর রোড, কুইন্সওয়ে, ক্যাসুয়ারিনা অ্যাভিনিউ, ক্যাথেড্রাল রোড, এজেসি বোস রোড, এসএন ব্যানার্জি রোড, ওল্ড কোর্ট হাউস স্ট্রিট, কাউন্সিল হাউস স্ট্রিট, কিংসওয়ে, সেন্ট জর্জেস গেট রোড, স্ট্র্যান্ড রোড, এমজি রোড, স্ট্র্যান্ড ব্যাঙ্ক রোড, কে কে টেগোর স্ট্রিট, কালাকার স্ট্রিট, ব্রেবোর্ন রোড এবং হাওড়া ব্রিজে পণ্যবাহী যানবাহন বন্ধ করা হয়েছে।

লালবাজার সূত্রে খবর, ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন হয়েছে। বিভিন্ন জেলা থেকে পুলিশ নিয়ে আসা হয়েছে। অশান্তি নিয়ন্ত্রণে করতে কমব্যাট ফোর্স, র‌্যাফ, কিউআরটি, এইচআরএফএস, জলকামান রাখা হয়েছে। মোট ১৯টি জায়গায় ব্যারিকেড করা হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ৫টি অ্যালুমিনিয়াম ব্যারিকেড করা হয়েছে। সকাল থেকেই বিভিন্ন জেলা থেকে নবান্ন অভিযানের জন্য রওনা হয়েছে ওই সংগঠনের ছাত্ররা। বেশ কয়েকটা জেলায় তাদের মিছিল আটকে দেওয়া হয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!