- দে । শ
- ডিসেম্বর ২৪, ২০২৫
বিল সংস্কারে পূর্বস্থলীতে বাড়ছে স্বনির্ভরতা, উদযাপনে উৎসব
পূর্বস্থলী ১নং ব্লকের বড়কোবলার প্রায় ১০০ একর জায়গাজুড়ে থাকা বাঁশদহ ও চাঁদের বিলের বুকে মঞ্চ বেঁধে ফি-বছর বড়দিনে এলাকার মৎস্যজীবী ও সাধারণ মানুষজনকে নিয়ে শুরু হয় উৎসব । এবার সেই উৎসব ২৫ বছরে পড়বে । খাল-বিল-চুনোমাছ বাঁচানোর বার্তাকে সামনে রেখে এই উৎসবের সঙ্গে পিঠেপুলি ও প্রাণীপালনকেও জুড়ে দেওয়া হয়েছে ।
রাজ্য সরকারের সহায়তায় এলাকার দুই জলাশয়ের সংস্কার হয়েছে । সেখানে চুনো মাছের চাষ করে অর্থউপার্জন করছেন বহু মানুষ । উৎসব নিয়ে কালনায় আয়োজিত সাংবাদিক বৈঠকে মন্ত্রী জানান, শুধু বিল সংস্কারের কাজই হয়নি, বিলের পার বাঁধানো-সহ গোটা এলাকাটির সৌন্দর্যায়ন হয়েছে । অতিথিনিবাস তৈরি হয়েছে ।’ এই উৎসবের সঙ্গে মুখ্যমন্ত্রীর একাত্মতার প্রসঙ্গ তুলে স্বপনবাবু জানান, ‘উৎসবের থিম সং-ও মমতাদি নিজের হাতেই লিখে দিয়েছেন — খালবিল আর জলাশয়ে ভরা রূপসী বাংলা কন্যা / ওদের সবাই যত্ন কোরো,ওরা আমাদের অনন্যা।’
উৎসব পরিচালনা ও নিয়মিত জলাশয় সংস্কার ও দেখভালের জন্য গড়ে উঠেছে খালবিল ওয়েলফেয়ার সোসাইটি । ২ দিন ধরে চলবে বাউল, ভাটিয়ালি, যাত্রাপালা । মাছ চাষের শ্রীবৃদ্ধির জন্য এখানে প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের একটি ক্যাম্পাস তৈরিরও চেষ্টা চলছে ।
❤ Support Us





