Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • ফেব্রুয়ারি ৯, ২০২৬

সংসদ সহ দিল্লির বিভিন্ন স্কুলে বিস্ফোরণের হুমকি বার্তা

আরম্ভ ওয়েব ডেস্ক
সংসদ সহ দিল্লির বিভিন্ন স্কুলে বিস্ফোরণের হুমকি বার্তা

দিল্লিতে একের পর এক স্কুলে সোমবার সকালেই বোমা বিস্ফোরণের হুমকি দিয়ে একের পর এক মেইল আসতে শুরু করে। রাজধানীর ৯টি স্কুলে এই মেল এসেছে বলে জানা গেছে। মেইলে লেখা ছিল, ‘দিল্লি খলিস্তান হবে, পঞ্জাব খলিস্তান, আফজাল গুরুর স্মৃতিতে।’ এদিকে, এই হুমকি মেলের খবর পুলিশের কাছে পৌঁছতেই হবে তৎপরতার সঙ্গে পদক্ষেপ করে পুলিশ প্রশাসন। মুহূর্তে স্কুলগুলোয় চলে আসে বম্ব স্কোয়াড।

যে মেইলগুলি দিল্লির স্কুলে এসেছে তার মধ্যে একটিতে হুমকি রয়েছে সংসদে হামলারও। এনডিটিভির রিপোর্ট বলছে, মেইলে বলা হয়েছে, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ সালে দুপুর ১.১১ মিনিটে সংসদে বিস্ফোরণ ঘটানো হবে। উল্লেখ্য, ২০০১ সালে ভয়াবহ সংসদ হামলার সাক্ষী থেকেছে দেশ। সেই অভিশপ্ত দিনের তারিখ ছিল ১৩ ডিসেম্বর। এদিকে, আজ দিল্লিতে যে বোমা হামলার হুমকি এসেছে সেখানে সংসদ নিয়ে ১৩ ফেব্রুয়ারির তারিখের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। উল্লেখ্য, সংসদ হামলার ঘটনায় জড়িত ছিল পাকিস্তানের মদতপুষ্ট লস্কর-ই-তৈবা ও জইশ এ মহম্মদ। এই হামলাকারী জঙ্গিদের মধ্যে একজন আইসি ৮১৪ বিমান অপহরণেও অংশ নেয়। সেই অভিশপ্ত স্মৃতিকে উস্কে দিয়ে এদিন দিল্লিতে বোমা হামলার হুমকি আসে।

এদিকে দিল্লির যে ৯ টি স্কুলে এই বোমাতঙ্ক ছড়িয়েছে সেই স্কুলগুলি হল-

লরেটো কনভেন্ট স্কুল, দিল্লি ক্যান্টনমেন্ট

কেমব্রিজ স্কুল, শ্রীনিবাসপুরী

বেঙ্কটেশ্বর স্কুল, রোহিণী

কেমব্রিজ স্কুল, এনএফসি

দ্য ইন্ডিয়ান স্কুল, সাদিক নগর

সিএম স্কুল, রোহিণী

ডিটিএ স্কুল, আইএনএ

বাল ভারতী স্কুল, রোহিণী

আপাতত গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ঘটনাস্থলে গিয়েছে বম্ব স্কোয়াড। প্রসঙ্গত, এই প্রথম নয়। এর আগেও, দিল্লির একাধিক স্কুলে বোমা হামলার হুমকি আসে।

এই ঘটনায় দেশের রাজধানীতে আতঙ্ক ছড়িয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!