Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • নভেম্বর ৪, ২০২৩

সম্পত্তি নিয়ে কুণালের প্রশ্নের পাল্টা জবাব শিশির অধিকারীর

আরম্ভ ওয়েব ডেস্ক
সম্পত্তি নিয়ে কুণালের প্রশ্নের পাল্টা জবাব  শিশির অধিকারীর

কুণাল ঘোষের অভিযোগের জবাব দিলেন শিশির অধিকারী। সাংবাদিক সম্মেলন করে শিশিরবাবু বললেন, “সাড়ে ১৭ লক্ষ টাকার জেল খাটা  আসামি ,এখন জামিনে আছেন, তাঁর কথার কোনও জবাব কেউ দেয় ? আমি ১৯৬৮ সাল থেকে ইনকাম ট্যাক্স দিই। কুণাল ঘোষের কথার কোনও জবাব আমি দেব না।” ৩ বছরে ১০ লক্ষ কি করে ১০ কোটি টাকা কি ভাবে হয়? কুণালের এই অভিযোগের জবাবে পাল্টা কুণাল ঘোষকে আক্রমণ করলেন তৃণমূলের প্রাক্তন বর্ষীয়ান সাংসদ শিশির অধিকারী। তিনি সম্পর্কে শুভেন্দু অধিকারীর পিতা।

এদিকে কুণাল ঘোষ শনিবার শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে বলেছেন, “বহু নেতার সম্পত্তি নিয়ে প্রশ্ন তোলেন শুভেন্দু অধিকারী। আগে নিজের বাবার সম্পত্তির গোলমাল নিয়ে প্রশ্ন করুন। সব তথ্য সত্য না মিথ্যে তা জানানোর দায়িত্ব শিশির অধিকারীর।”

এদিক সকালেই কুণাল ঘোষ তাঁর এক্স হ্যান্ডেলে শিশির অধিকারীর সম্পত্তি তিন বছরে বিপুল বৃদ্ধি নিয়ে অভিযোগ করে প্রশ্ন তোলেন। আর কুণাল ঘোষের এই অভিযোগ শোনার পরই শিশির অধিকারী সাংবাদিকদের কাছে কুণাল ঘোষের বিরুদ্ধে সুর চড়িয়ে বলেন, “১৯৬৮ সাল থেকে আয়কর দিচ্ছি। খোঁজ নিয়ে দেখুন। সাড়ে ১৭ লক্ষ টাকার জেল খাটা আসামি, এখন জামিনে আছেন, তাঁর কথার কোনও জবাব কেউ দেয় ? কুণাল ঘোষের কথার কোনও জবাব আমি দেব না।”

এদিকে এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারীকে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন, “কে বলেছেন?” সাংবাদিকরা তখন বলেন, “কুণাল ঘোষ”, তখন শুভেন্দু বলেন, “আমি কোনও পোষ্যের কথার উত্তর দিই না। মমতা বন্দ্যোপাধ্যায়ের পোষ্যের উত্তর আমি দেব না।”

এদিকে কুণাল ঘোষ শনিবার সাংবাদিক সম্মেলন শিশির অধিকারীকে উল্লেখ করে বলেন, “আপনার ছেলে পাড়া-পড়শির দিকে আঙুল তুলছেন। তার আগে সম্পত্তি নিয়ে ওঠা প্রশ্নগুলির জবাব আপনি দিন। বলুন, তথ্যগুলি ঠিক না ভুল।”

এদিন কুণাল ঘোষ ইলেকশন ওয়াচ -এর তথ্য উল্লেখ করে বলেন, ২০০৯ সালে নির্বাচনী হলফনামায় শিশির অধিকারী জানিয়েছিলেন তাঁর মোট সম্পদের পরিমাণ প্রায় ১০ লক্ষ টাকা। কিন্তু এর পরই তিনি কেন্দ্রীয় মন্ত্রী হন। ২০১২ সালে প্রধানমন্ত্রীর দপ্তরে ঘোষণা অনুযায়ী সেই সম্পদের পরিমাণই দাঁড়ায় ১০ কোটিরও বেশি। আবার ২০১৯ সালে শিশির জানিয়েছেন, সম্পদের পরিমাণ ৩ কোটি। এই তথ্য ঠিক না ভুল? ১০ লাখ তিন বছরে ১০ কোটি হল কী করে? ১০ কোটি কী করে কমে ৩ কোটি হল? এটা কোন জাদু?”


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!