Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • মে ২০, ২০২৩

কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন সিদ্দারামাইয়া, উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন ডিকে শিবকুমার

আরম্ভ ওয়েব ডেস্ক
কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন সিদ্দারামাইয়া, উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন ডিকে শিবকুমার

সব জল্পনার শেষ। কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন সিদ্দারামাইয়া। উপ মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন ডিকে শিবকুমার। বেঙ্গালুরুতে এই মেগা শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাহুল গান্ধি, প্রিয়াঙ্কা গান্ধি,  বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, ছত্তিশগঢ়ের মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেল, হিমাচলপ্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু, বিহারের উপ মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব।এছাড়াও ন্যাশনাল কনফারেন্স সভাপতি ফারুক আবদুল্লা, এনসিপি সভাপতি শরদ যাদবও এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেও গেলেন না তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এই শপথ গ্রহণ অনুষ্ঠানে তাঁর প্রতিনিধি হিসাবে কাকলি ঘোষ দস্তিদারকে পাঠিয়েছেন।
বিজেপি বিরোধী বেশিরভাগ নেতা কর্ণাটকের মুখ্যমন্ত্রীর এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকলেও এদিনের অনুষ্ঠান থেকে নিজেকে সরিয়ে রদখলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

৭৫ বছর বয়সী সিদ্দারামাইয়া ২০১৩ থেকে তার আগের পাঁচ বছরের মেয়াদের পরে দ্বিতীয় বার কর্ণাটকের মুখ্যমন্ত্রী হলেন।

এদিন জি পরমেশ্বর এবং এম বি পাতিল মন্ত্রী হিসাবে শপথ নেন। প্রসঙ্গত লিঙ্গায়ত সম্প্রদায়ের তরফে গত সপ্তাহে মুখ্যমন্ত্রী করার জন্য তাঁর ছবি সম্বলিত প্লাকার্ড নিয়ে মিছিল করা হয়েছিল।

এর আগে কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদ নিয়ে সিদ্দারামাইয়া ও ডিকে শিবকুমারের দড়ি টানাটানি কর্ণাটক সহ দেশের মানুষ দেখেছে। এআইসিসি বেশ বেকায়দায় পড়ে।

আজ বেলা সাড়ে ১২ টায় বেঙ্গালুরুতে কান্তিরভা স্টেডিয়ামে শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য সমমনোভাবাপন্ন রাজনৈতিক দলগুলির নেতাদের আমন্ত্রণ জানান কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে।

আজ বেঙ্গালুরুতে শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে বিমানবন্দরে পুষ্প স্তবক দিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে অভ্যর্থনা জানান কংগ্রেস নেতা ডিকে শিবকুমার। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের ছেলে প্রিয়াঙ্ক খাড়্গে, দলের বিধায়ক জি পরমেশ্বর এবং এমবি পাতিল সহ আট জন বিধায়ক শনিবার কর্নাটকে শপথ গ্রহণ অনুষ্ঠানে মন্ত্রী হিসাবে শপথ নিলেন।  কর্নাটক কংগ্রেস পরষদীয় দলের তরফে রাজ্যপালকে লেখা চিঠিতে বলা হয়েছে, আজ শপথ নেবেন সাতবারের সাংসদ কেএইচ মুনিয়াপ্পা, কে জে জর্জ, সতীশ জারকিহোলি, রামলিঙ্গা রেড্ডি এবং বিজেড জামির আহমেদ খান।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!