Advertisement
  • বি। দে । শ
  • আগস্ট ৩০, ২০২৫

লস অ্যাঞ্জেলেসের রাস্তায় ‘‌গাটকা’ প্রদর্শন, মার্কিন পুলিশের গুলিতে নিহত ভারতীয় বংশোদ্ভূত যুবক

আরম্ভ ওয়েব ডেস্ক
লস অ্যাঞ্জেলেসের রাস্তায় ‘‌গাটকা’ প্রদর্শন,  মার্কিন পুলিশের গুলিতে নিহত ভারতীয় বংশোদ্ভূত যুবক

‘‌গাটকা’‌ শিখদের ট্র‌্যাডিশনাল মার্শাল আর্ট। আর সেই প্রাচীন মার্শাল আর্ট প্রদর্শন করতে গিয়েই প্রাণ গেল এক শিখ যুবকের। মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে রাস্তার মাঝখানে ‘‌গাটকা’ প্রদর্শন করার সময় পুলিশের গুলিতে একজন শিখ ব্যক্তি নিহত হয়েছেন।

পুলিশ দাবি করেছে যে, লস অ্যাঞ্জেলেসের ডাউনটাউনে ক্রিপটো ডট কম এরিনার কাছে গুরপ্রীত সিং নামে ৩৫ বছর বয়সী এক শিখ ব্যক্তি চাপাতি নিয়ে ‘‌গাটকা’‌ প্রদর্শন করছিলেন। পুলিশ তাঁকে নিরস্ত করার চেষ্টা করে। কিন্তু পুলিশের কথায় কর্ণপাত না করে ‘‌গাটকা’‌ প্রদর্শন চালিয়ে যান গুরপ্রীত। এরপর তাঁকে গুলি করে হত্যা করে লস অ্যাঞ্জেলেস পুলিশ। পুলিশের দাবি, গুরপ্রীতকে থামতে বলে হলে তিনি নাকি পুলিশদের ওপর আক্রমণ করার চেষ্টা করেন। পুলিশের যাকে ‘‌চাপাতি’‌ বলে দাবি করেছে, সেটা আসলে একটা ‘‌খন্ড’‌, যা গাটকা পরিবেশনের সময় ব্যবহৃত তরবারি ।

ঘটনাটি ঘটেছিল ১৩ জুলাই সকালে। পুলিশ জানতে পারে যে, অলিম্পিক বুলেভার্ডের কাছে একটা ব্যস্ত মোড়ে একজন ব্যক্তি পথচারীদের দিকে ২ ফুট লম্বা ছুরি তাক করছে। ঘটনাস্থলে পৌঁছানোর পর পুলিশ কর্তারা বারবার ওই ব্যক্তিকে তরবারি ফেলে দেওয়ার নির্দেশ দেন। কিন্তু তিনি সেই নির্দেশ প্রত্যাখ্যান করেন। এমনকি তরবারি দিয়ে নিজের জিভ কেটে ফেলেন।
পুলিশ যখন তাঁর দিকে এগিয়ে যাচ্ছিল, তখন গুরপ্রীত নিজের গাড়িতে করে পালানোর চেষ্টা করে। তার আগে একটা বোতল ছুঁড়ে মারে। পুলিশ তাঁর গাড়ির পেছনে ধাওয়া করে। ওই শিখ ব্যক্তি বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে বেশ কয়েকটা গাড়িকে ধাক্কা দিয়ে পালানোর চেষ্টা করে। গাড়ি চালানোর সময় সারাক্ষণ সে তাঁর গাড়ির জানালা দিয়ে তরবারিটি নাড়তে থাকে। পুলিশ দাবি করেছে যে, ওই ব্যক্তি তরবারি নিয়ে তাদের ওপর হামলা চালানোর পর তারা গুলি চালায়। এরপর গুরপ্রীত সিংকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি মারা যান। এলএপিডি কর্তৃক প্রকাশিত বডিক্যামের ফুটেজে দেখা গেছে, ওই  শিখ ব্যক্তি, কেবল একটা ভেস্ট, শর্টস এবং নীল পাগড়ি পরে রাস্তার মাঝখানে তরবারিটা ধরে আছেন।

‘‌গাটকা’‌ একটা ঐতিহ্যবাহী মার্শাল আর্টের ধরণ, যার শিকড় পাঞ্জাবে। এতে তরবারি, বর্শা, ঢাল এবং লাঠিসহ বিভিন্ন অস্ত্র ব্যবহার করা হয়। ‘‌গাটকা’‌ সাধারণত শিখ ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিবেশিত হয়।‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!