Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • নভেম্বর ৪, ২০২৫

উপেন্দ্রকিশোরের সৃষ্টি চরিত্রে বঙ্গে এসআইআর প্রচার, অভিনয়ে টলিউডের তিন মুখ

আরম্ভ ওয়েব ডেস্ক
উপেন্দ্রকিশোরের সৃষ্টি চরিত্রে বঙ্গে এসআইআর প্রচার, অভিনয়ে টলিউডের তিন মুখ

বাংলায় শুরু হয়েছে এসআইআর (Summary Intensive Revision) প্রক্রিয়া। মঙ্গলবার থেকেই বুথ লেভেল অফিসার (BLO)-রা ভোটার তালিকা সংশোধনের এনুমারেশন ফর্ম নিয়ে বাড়ি বাড়ি পৌঁছবেন। তার আগে সোমবার দক্ষিণ কলকাতার ৬টি বিধানসভা কেন্দ্রের প্রায় ১,৮০০ জন বিএলও আলিপুর ট্রেজারি বিল্ডিং থেকে ফর্ম ও প্রয়োজনীয় কিট সংগ্রহ করেছেন।

এই প্রক্রিয়া নিয়ে সাধারণ মানুষের মনে থাকা বিভ্রান্তি দূর করতে একটি প্রচার ভিডিও তৈরি করেছে নির্বাচন কমিশন। ভিডিওটিতে অভিনয় করেছেন টলিউডের তিন জনপ্রিয় অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, নীল ওরফে সুজন মুখোপাধ্যায় এবং বিশ্বনাথ বসু। তাঁরা সেখানে অভিনয় করেছেন গুপি, বাঘা ও শুণ্ডির রাজার চরিত্রে।

তবে নিবিড় সংশোধন প্রক্রিয়ার প্রচারের সঙ্গে সরাসরি যুক্ত থাকায়, নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাঁদের ওপর জারি হয়েছে বিশেষ শর্ত — প্রথমত এসআইআর প্রক্রিয়া চলাকালীন তাঁরা কোনও রাজনৈতিক দলে যোগ দিতে পারবেন না। দ্বিতীয়ত কোনও রাজনৈতিক দলের প্রচার বা কাজে অংশ নিতে পারবেন না।

টলিউডের বহু অভিনেতা-পরিচালক এখন সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও, এই তিনজনের ক্ষেত্রে কমিশনের নিষেধাজ্ঞা বলবৎ থাকবে যতদিন না ভোটার তালিকা নিবিড় সংশোধন প্রক্রিয়া শেষ হচ্ছে। প্রচার ভিডিওয় দেখানো হয়েছে কীভাবে ভোটার তালিকার ফর্ম সংগ্রহ করবেন, কীভাবে তা পূরণ ও জমা করবেন, এবং বিএলও-দের সাহায্যে কীভাবে সংশোধন বা আপডেট করবেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!