- দে । শ
- সেপ্টেম্বর ২৬, ২০২৫
কালনায় উদ্ধার তাজা বোমা
ছয়টি তরতাজা বোমা উদ্ধারকে ঘিরে ছড়াল চাঞ্চল্য। কালনার মেদগাছিতে পলিথিনে মোড়া বোমাগুলি স্থানীয়দের নজরে আসে। সঙ্গে সঙ্গে পুলিশকে জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাটিকে ঘিরে ফেলে। ঘটনাস্থলে যান কালনা এসডিপিও রাকেশ কুমার চৌধুরি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সিআইডির বম্ব ডিসপোজাল স্কোয়াড। তারাই বোমাগুলিকে নিষ্ক্রিয় করে। বোমাগুলি কীভাবে ওই এলাকায় এল, কারা এর পিছনে রয়েছে, সেইসব জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। ##
কালনা শহরের বাসিন্দাদের পানীয় জলের কষ্ট দূর করতে কালনা পুরসভার উদ্যোগে বসানো জল প্রকল্পের উদ্বোধন হল। উৎসবের মুখে পানীয় জলের সুরাহা হওয়ায় খুশির হাওয়া কালনা শহরের সংশ্লিষ্ট ১নং ওয়ার্ড-সহ লাগোয়া ওয়ার্ডগুলির বাসিন্দাদের। পুরসভা সূত্রে জানা গেল, কালনা ১ নং ওয়ার্ডে পূর্ত দপ্তরের ২২ লক্ষ টাকা ব্যয়ে তৈরি হয়েছে জল প্রকল্পটি। প্রকল্পটির উদ্বোধন করেন পুরপ্রধান আনন্দ দত্ত। উপস্থিত ছিলেন উপপুরপ্রধান তপন পোড়েল, কাউন্সিলর অনিল বসু, সুনীল চৌধুরিরা।
❤ Support Us





