- এই মুহূর্তে
- আগস্ট ১৩, ২০২২
সোনিয়া আবার কোভিডে আক্রান্ত !
সোনিয়া দীর্ঘদিন থেকে অসুস্থ। চিকিৎসকদের তত্ত্বাবধানে রইয়েছেন।
চিত্র সংগৃহিত
কংগ্রেসের অন্তর্বতী সভাপতি সোনিয়া গান্ধী আবার কোভিড পজিটিভ। দলের অন্যতম নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জয়রাম রমেশ টুইট করে এ খবর জানিয়েছেন।
সোনিয়া দীর্ঘদিন থেকে অসুস্থ। চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন। প্রথমবার কোভিডে আক্রান্ত হওয়ার পর হাসপাতাল থেকে বাড়ি ফেরার পরই ইডির সদর দফতরে যান তিনি। শারীরিক অসুস্থতা সত্ত্বেও ন্যাশনাল হেরাল্ড মামলায় ইডি-এর জেরার প্রতিবাদে রাস্তায় নামেন কংগ্রেস কর্মীরা।
মামলা এখনও চলছে। তদন্তও অব্যাহত। এর মধ্যেই দ্বিতীয়বার কংগ্রেস নেত্রীর কোভিডে আক্রান্ত হওয়ার খবরে কংগ্রেস কর্মীরা উদ্বিগ্ন। এ বিষয় রাহুল গান্ধী অথবা প্রিয়াঙ্কা গান্ধী এখনও কোনো মন্তব্য করেননি।
❤ Support Us






