Advertisement
  • দে । শ
  • এপ্রিল ৩০, ২০২২

ডিব্রুগড়ে দক্ষিণ এশিয়ার বৃহত্তম ক্যান্সার হাসপাতালের সূচনা ।

আরম্ভ ওয়েব ডেস্ক
ডিব্রুগড়ে দক্ষিণ এশিয়ার বৃহত্তম ক্যান্সার হাসপাতালের সূচনা ।

গতকাল অরুণচল-ছোঁওয়া অসমের গুয়াহাটিতে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড়ো ক্যান্সার হাসপাতালের উদ্বোধন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও টাটা ট্রাস্টের প্রাণ পুরুষ রতন টাটা। উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে ক্যান্সার হাসপাতাল গড়েছে। গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছেন টাটারা । অসমের প্রথম চিকিৎসা শহরে ডিব্রুগড়ে বহুমুখী ক্যান্সার হাসপাতালটি উৎসর্গ করা হয়েছে করোনা পর্বে মৃতদের স্মৃতির উদ্দেশে। উদ্বোধনী ভাষণে প্রধানমন্ত্রী অসমের সুখ-অসুখের উল্লেখ করে বলেছেন, গোটা উত্তর-পূর্বাঞ্চল থেকে আফসপা প্রত্যাহার করে নিতে কেন্দ্র আগ্রহী। উল্লেখ করা জরুরি, নাগাল্যান্ডে কয়েক মাস আগে, সেনা জাওয়ানদের গুলিতে বিনা কারণে কয়েকজন শ্রমিকের মৃত্যুর পর আফসপা প্রত্যাহারের দাবিতে একাট্টা হয়ে ওঠে উত্তরপূর্ব ভারত । তখনই পরিস্থিতি খতিয়ে দেখে ‘আরম্ভর’ বিশ্লেষকমণ্ডলী জানিয়ে দেন, আফসপার আয়ু কমে আসছে। কেন্দ্র অসঙ্গত আইনটি ঝেড়ে ফেলতে চাইছে । আইনটি কেন্দ্র-রাজ্যের নানা স্তরে বিশ্লেষণের পর কেন্দ্র ইঙ্গিত দেয়, পূর্ববর্তী সরকারের চাপিয়ে দেওয়া আফসপা তুলে নেওয়া হবে। কৌতূহলের বিষয়, এ ব্যাপারে শাসক ও বিরোধীদের মতানৈক্য নেই। সবাই চায় নাগরিকদের নিরাপত্তা এবং ভয়ঙ্কর আইনের জোরে যখন-তখন আরোপিত মৃত্যু থেকে অব্যাহতি ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!