Advertisement
  • দে । শ
  • ডিসেম্বর ১৭, ২০২৫

ভাতা বৃদ্ধি সহ একাধিক দাবিতে মিছিল করলেন বিশেষভাবে সক্ষমরা

আরম্ভ ওয়েব ডেস্ক
ভাতা বৃদ্ধি সহ একাধিক দাবিতে মিছিল করলেন বিশেষভাবে সক্ষমরা

ভাতা বৃদ্ধি সহ একাধিক দাবিতে মিছিল করলেন বিশেষভাবে সক্ষমরা। শুধু ভাতা বা আর্থিক দয়াদাক্ষিণ্য নয় নিজেদের ১০০ দিনের কাজেও যুক্ত হতে চেয়ে প্রশাসনের দ্বারস্থ হলেন তাঁরা। এদিন উত্তর ২৪ পরগনার হাড়োয়ায় হাতে প্লাকার্ড নিয়ে শতাধিক বিশেষভাবে সক্ষম মানুষ মিছিল করেন। হাড়োয়ার সার্কাস ময়দান থেকে বিদ্যাধরী সেতু পরে বিডিও দপ্তর পর্যন্ত তাঁরা যান। মিছিল থেকে সরকার বিশেষভাবে সক্ষমদের যে প্রতিবন্ধী ভাতা দেয় তা ১ হাজার টাকা থেকে ৫ হাজার করার দাবি তোলেন। এছাড়া ১০০ দিনের কাজে বিশেষ ভাবে সক্ষমদের উপযুক্ত কাজ সৃষ্টি করে তাতে যুক্ত করা, রেশনে অন্ত্যদয় কার্ড, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের দাবিও তোলেন তাঁরা। হাড়োয়ার বিডিও–‌র কাছে এই মর্ম স্মারকলিপি দিয়েছেন তাঁরা।
এদিন মিছিলে অংশগ্রহণ কারী বিশেষ ভাবে সক্ষম মানুষ সকলেই হাড়োয়া সোনাপুকুর–‌শঙ্করপুর পঞ্চায়েত এলাকার একটি স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য। তাঁদের দাবি, বর্তমান দুর্মূল্যের বাজারে আমারা আর্থিক ভাবে সংকটের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছি। শারিরীক ও মানসিক ভাবে দুস্বহ অবস্থায় দিন কাটছে। সরকারি ও বেসরকারি সংস্থার সাহায্য ছাড়া আমাদের জীবন ধারণ অসম্ভব হয়ে পড়েছে। অন্যের মুখাপেক্ষী হয়ে থাকতে হচ্ছে। সেকারণে ১০০ দিনের কাজে আমরা যুক্ত হতে চাই। পাশাপাশি মাসিক ভাতা বৃদ্ধি না হলে আমাদের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। প্রতিনিধিরা বিডিও–‌র কাছে স্মারকলিপি দেন। বিডিও তাঁদের দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবেন বলে আশ্বাস দেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!