Advertisement
  • এই মুহূর্তে
  • মে ২০, ২০২২

পরেশ-কন্যা অঙ্কিতার চাকরি গেল, বেতনের টাকা ফেরতের নির্দেশ আদালতের

দু’টি কিস্তিতে ফেরত দিতে হবে বেতনের টাকা, নির্দেশ হাইকোর্টের

আরম্ভ ওয়েব ডেস্ক
পরেশ-কন্যা অঙ্কিতার চাকরি গেল, বেতনের টাকা ফেরতের নির্দেশ আদালতের

পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা স্কুলের চাকরি থেকে বরখাস্ত। হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ তাঁকে এ যাবৎ দেওয়া সমস্ত বেতনও ফেরত দিতে হবে। হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে দু’টি কিস্তিতে ফেরত দিতে হবে বেতনের সমস্ত টাকা ।

অঙ্কিতার বিরুদ্ধে বাবার প্রভাব খাটিয়ে অবৈধ ভাবে শিক্ষকতার চাকরি নেওয়ার অভিযোগ ছিল। অভিযোগ করেন ববিতা সরকার নামে এক এসএসসি পরীক্ষার্থী।একাদশ-দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক নিয়োগে মন্ত্রীর মেয়ে অঙ্কিতা এসএসসি-র মৌখিক পরীক্ষায় বসেন নি। লিখিত পরীক্ষায় ৬১ নম্বর পেয়েছিলেন। আবেদনকারীর প্রাপ্ত নম্বর ছিল ৭৭ । তবুও তাঁর চাকরি হয় নি।

দু’টি কিস্তিতে ওই টাকা ফেরাতে হবে অঙ্কিতাকে। অঙ্কিতার বিরুদ্ধে বাবার প্রভাব খাটিয়ে অবৈধ ভাবে শিক্ষকতার চাকরি নেওয়ার অভিযোগ ছিল। অভিযোগ করেছিলেন ববিতা সরকার নামে এক এসএসসি পরীক্ষার্থী। অঙ্কিতাকে চাকরি থেকে বরখাস্ত করল আদালত। এমনকি নিজেকে শিক্ষক হিসাবেই পরিচয়ও দিতে পারবেন না অঙ্কিতা। আদালতের নির্দেশ, তিনি আর ওই স্কুলে ঢুকতেই পারবেন না।
বিচারপতি অভিজিৎ জানিয়েছেন, প্রায় ৪১ মাসের বেতন দুই কিস্তিতে ফেরত দিতে হবে অঙ্কিতাকে। প্রথম কিস্তি দিতে হবে ৭ জুন। দ্বিতীয় কিস্তির তারিখ ৭ জুলাই।

২০১৭ সালের নভেম্বরে এসএসসি পরীক্ষার দ্বিতীয় মেধাতালিকায় অঙ্কিতার নাম ওঠে। অভিযোগ, প্রথম মেধাতালিকায় প্রথম ২০তে নাম না থাকা অঙ্কিতাকে দ্বিতীয় তালিকার একেবারে প্রথমে নিয়ে আসা হয় অবৈধ ভাবে।

 


❤ Support Us
error: Content is protected !!