- এই মুহূর্তে দে । শ
- জুন ২৮, ২০২৩
নিয়োগ দুর্নীতিতে এবার তৃণমূল যুবর সভানেত্রী সায়নী ঘোষকে ইডির তলব
এবার ইডির তলব তৃণমূল যুবর সভানেত্রী তথা অভিনেত্রী সায়নী ঘোষকে।
প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সায়নী ঘোষকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। পরশু, শুক্রবার সিজিও কমপ্লেক্স, ইডির দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে সায়নী ঘোষকে। ইডির তরফে গত মঙ্গলবার সায়নী ঘোষকে ইডি এই নোটিস পাঠায়।
সায়নী ঘোষকে ইডির তলব প্রসঙ্গে বিরোধীরা বলছেন, “তৃণমূল যুব হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব সংগঠন। তিনি তৃণমূল যুবর সভাপতি পদ ছাড়ার পর তৃণমূল যুবর সভানেত্রী পদে আসেন সায়নী ঘোষ৷ এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাপতি থাকাকালীন তৃণমূল যুবর নেতা কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায় এরা সবাই ছিলেন তৃণমূল যুবর একেকজন নেতা। এর মধ্যে কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায় নিয়োগ দুর্নীতিকাণ্ডে এখন জেলে। এবার জিজ্ঞাসাবাদের জন্য ইডি তলব করল খোদ তৃণমূল যুবর সভানেত্রী সায়নী ঘোষকে। তাহলে কি তৃণমূলের যুব শক্তির পুরোটাই দুর্নীতিতে নিমজ্জিত?”
এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে তাতে রাজ্যে শিক্ষা নিয়োগ দুর্নীতিতে ধৃত তৃণমূলের বহিষ্কৃত যুবনেতা কুন্তল ঘোষের সম্পত্তি সংক্রান্ত বিষয়ের তদন্তে সায়নী ঘোষের নাম পাওয়া গিয়েছে। এছাড়াও সম্পত্তি কেনাবেচাতেও নাম জড়িয়েছে সায়নীর বলে ইডির দাবি। এইকারণেই তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষকে জিজ্ঞাসাবাদ করবে ইডি।
❤ Support Us






