Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুলাই ১৭, ২০২৪

মুম্বই বিমানবন্দরে ‌লোডার পদে নিয়োগে বিশৃঙ্খলা, পদদলিত হওয়ার পরিস্থিতি

আরম্ভ ওয়েব ডেস্ক
মুম্বই বিমানবন্দরে ‌লোডার পদে নিয়োগে বিশৃঙ্খলা, পদদলিত হওয়ার পরিস্থিতি

এয়ার ইন্ডিয়ার লোডার পদে নিয়োগের জন্য আবেদনকারীদের ভিড়ে বিশৃঙ্খলা তৈরি হয় মুম্বই বিমানবন্দরে। এই ঘটনায় পদদলিত হওয়ার মতো পরিস্থিতি তৈরি সৃষ্টি করেছে। বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে চাপানউতোর শুরু হয়েছে। বিজেপি–র দিকে আঙুল তুলেছে বিরোধী শিবির।

২২১৬টি লোডারের শূন্যপদের জন্য ২৫ হাজারেরও বেশি মানুষ আবেদন করেন। এরা সকলেই মুম্বই বিমানবন্দরে হাজির হন। ভিড় সামলাতে এয়ার ইন্ডিয়া কর্মীরা যথেষ্ট লড়াই করছিলেন। ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায় যে, ফর্ম কাউন্টারে পৌঁছনোর জন্য আবেদনকারীরা একে অপরের সঙ্গে ধাক্কাধাক্কি করছেন। খাবার এবং জল ছাড়াই আবেদনকারীদের ঘন্টার পর ঘন্টা লাইনে অপেক্ষা করতে হয়েছিল। ফলে অনেকেই অসুস্থ হয়ে পড়েন।

মুম্বাই বিমানবন্দরের ঘটনা নিয়ে কংগ্রেস সাংসদ বর্ষা গায়কওয়াডকে বেকারত্বের ইস্যু উত্থাপন করেছেন এবং বিজেপিকে আক্রমণ করেছেন। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি শেয়ার করে লিখেছেন, ‘‌এটা বিজেপি–র গুজরাট মডেলকে উন্মোচিত করেছে। ক্ষমতাসীন দল সারা দেশে বেকারত্বের এই মডেলটি চাপিয়ে দিচ্ছে।’‌ স্থানীয় বিজেপি সাংসদ মনসুখ ভাসাভা ঘটনার জন্য বেসরকারি সংস্থাকে দায়ী করেছেন। তিনি বলেছেন, ‘‌তারা মাত্র ১০টি শূন্যপদ পূরণ করছিল এবং সরাসরি সাক্ষাৎকারের পরিবর্তে সঠিকভাবে মানদণ্ড নির্দিষ্ট করা উচিত ছিল। কোম্পানির কারণে ঘটনাটি ঘটেছে। আমরা এটা নিয়ে উদ্বিগ্ন এবং এই ধরনের ঘটনা যাতে না ঘটে তা নিশ্চিত করার জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে।’‌

বিমানবন্দর লোডারদের বিমানে লাগেজ লোড করা ও আনলোড করা এবং ব্যাগেজ বেল্ট ও র‌্যাম্প ট্রাক্টর চালানোর দায়িত্ব দেওয়া হয়। প্রতিটি বিমানের লাগেজ, কার্গো এবং খাদ্য সরবরাহের জন্য কমপক্ষে পাঁচটি লোডার প্রয়োজন। এয়ারপোর্ট লোডারদের বেতন প্রতি মাসে ২০ থেকে ২৫ হাজার টাকার মধ্যে। তবে বেশির ভাগই ওভারটাইম ভাতা দেওয়ার পরে ৩০ হাজার টাকার বেশি রোজগার হয়। চাকরির জন্য শিক্ষাগত মানদণ্ড মৌলিক, তবে প্রার্থীকে শারীরিকভাবে শক্তিশালী হতে হবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!