Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • আগস্ট ১৭, ২০২৩

যাদবপুর নিয়ে ফ্যাক্ট ফাইন্ডিং টিম গঠন করল রাজ্য। ২ সপ্তাহে রিপোর্ট দেওয়ার নির্দেশ কমিটিকে

আরম্ভ ওয়েব ডেস্ক
যাদবপুর নিয়ে ফ্যাক্ট ফাইন্ডিং টিম গঠন করল রাজ্য। ২ সপ্তাহে রিপোর্ট দেওয়ার নির্দেশ কমিটিকে

রাজ্য সরকার যাদবপুরকাণ্ডে সক্রিয় পদক্ষেপ করল। রাজ্যের উচ্চশিক্ষা দফতর ছাত্র-মৃত্যুর তদন্তে ফ্যাক্ট ফাইন্ডিং টিম গঠন করে আগামী ২ সপ্তাহের মধ্যে ওই ঘটনার পরিপ্রেক্ষিতে পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দিতে নির্দেশ দিল ওই কমিটিকে। চার সদস্যের ওই কমিটিতে রয়েছেন রাজ্য সরকারের একজন প্রশাসনিক আধিকারিক ও উচ্চ শিক্ষা সংসদের চেয়ারম্যানও। আজ, বৃহস্পতিবার থেকেই এই কমিটিকে কাজ শুরুর নির্দেশ দেওয়া হয়েছে।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রের মৃত্যুতে তোলপাড় শুরু হয়েছে রাজ্যের শিক্ষা মহলে। রাজ্যের কেউই একটি পাঁচতারা  বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে গিয়ে পড়ুয়ার এমন মর্মান্তিক পরিণতি মেনে নিতে পারছেন না। যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির একগুচ্ছ অভিযোগ উঠেছে বিভিন্ন মহল থেকে। ইতিমধ্যেই তদন্তে নেমে বিশ্ববিদ্যালয়ের চার প্রাক্তন-সহ পাঁচ পড়ুয়াকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় মোট ৯ জনকে পুলিশ গ্রেফতার করে দফায়-দফায় জেরা করছে।

এদিকে ব়্যাগিংয়ের জেরেই প্রথম বর্ষের ওই ছাত্রের মৃত্যু হয় বলে এক প্রকার মেনেই নিয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু। রাজ্য সরকার যাদবপুরের এই ঘটনাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে। স্বয়ং মুখ্যমন্ত্রী বিষয়টি দেখছেন বলে রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু বুধবার জানিয়েছেন। বৃহস্পতিবার যাবপুর-কাণ্ডের তদন্তে চার সদস্যের একটি ফ্যাক্ট ফাইন্ডিং টিম তৈরি করেছে রাজ্যের উচ্চ শিক্ষা দফতর। আগামী ২ সপ্তাহের মধ্যে ওই কমিটিকে রিপোর্ট জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, যাদবপুরের ঘটনায় দিন কয়েক ধরেই সরকারের কাছে কর্তৃপক্ষের প্রশাসনিক গাফিলতির একাধিক অভিযোগ আসছিল। বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামোগত গাফিলতি নিয়ে অভিযোগ উঠেছিল। রাজ্য সরকার ২ দিন আগেও ব়্যাগিং বিরোধী একটি সার্কুলার জারি করে। এরপরেই এদিন যাদবপুর-কাণ্ডের তদন্তে ফ্যাক্ট ফাইন্ডিং টিম তৈরি রাজ্যের। এখন দেখা যাক এই কমিটি কি রিপোর্ট দেয়।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!